রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
কুড়িগ্রাম জেলা বিএনপি’র কমিটি ভাঙ্গার দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের সভাপতি নূরুদ্দিন, সম্পাদক মোমিন বিচারবহির্ভূত হত্যাকাণ্ড প্রায় শূন্যের কোঠায়: আইনমন্ত্রী বঙ্গভবন ছেড়ে গুলশানের বাসভবনে উঠছেন সাহাবুদ্দিন প্রথম স্বর্ণ ইংল্যান্ডের, স্বাগতিকদের হাসি ডানকান স্কটের হাতে আন্দোলন প্রত্যাহার করল ককরোচ জনতা পার্টি ধর্মের ভিত্তিতে বিভাজন নয়, সবাইকে সমান মর্যাদা দিতে হবে: আইনমন্ত্রী নিষিদ্ধ আ.লীগের কার্যক্রম, মায়ের অভিযোগে সাবেক ভাইস চেয়ারম্যান গ্রেপ্তার শার্শায় বিএনপি নেতা সুজা’র ইন্তিকাল ডিবি পরিচয়ে ডাকাতি মামলায় আরো ২ আসামী আটক

মাটিরাঙ্গায় বিএনপির ৩১ দফা বাস্তবায়নের লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছে পৌর বিএনপি।

জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি ।
  • Update Time : রবিবার, ১২ অক্টোবর, ২০২৫
  • ৯৯ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছে মাটিরাঙ্গা পৌর বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। রোববার (১২ অক্টোবর) বিকালের দিকে  মাটিরাঙ্গা পৌরসভার বাবুপাড়া, চরপাড়া, নতুনপাড়াসহ বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের মাঝে ৩১ দফার তাৎপর্য ও বাস্তবায়নের প্রয়োজনীয়তা তুলে ধরেন মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি শাহজালাল কাজল।

রাষ্ট্রকাঠামো মেরামতের লিফলেট বিতরণকালে তিনি বলেন, সম্প্রতি বিবিসি বাংলায় দেয়া সাক্ষাৎকারে তারেক রহমান প্রমাণ করেছেন তিনিই আগামীর নিরাপদ বাংলাদেশ গড়বেন।তিনি প্রতিহিংসার রাজনীতি ত্যাগ করে ন্যায়বিচারের কথা বলেছেন। এসময় মাটিরাঙ্গা পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি নারায়ন ত্রিপুরা, সহ-সভাপতি মো. জামাল উদ্দিন কোম্পানী, মাটিরাঙ্গা পৌর বিএনপির সাধারন সম্পাদক মো. ইব্রাহিম পাটোয়ারী, মাটিরাঙ্গা পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ সাদ্দাম হোসেন, মাটিরাঙ্গা পৌর যুবদলের আহবায়ক গিয়াস উদ্দিন, মাটিরাঙ্গা পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাকিল আহমেদ,  মাটিরাঙ্গা পৌর ছাত্রদলের আহবায়ক নুর মোহাম্মদ রাব্বি, সদস্য সচিব আব্দুর রহমান রানা  ও ছাত্রনেতা মো. শাহিন আলম ছাড়াও  বিএনপি এবং  অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিকাল থেকে বিভিন্ন এলাকায় ঘুরে ৩১ দফা সম্পর্কে সকলকে অবগত করেন এবং এ বিষয়ে সকলকে সচেতন হওয়ার আহ্বান জানান বিএনপির নেতৃবৃন্দ। পাশাপাশি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষে ভোট দেয়ার জন্য আহ্বান জানান তারা।
মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি শাহজালাল কাজল বলেন, লিফলেট বিতরণকালে মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি মো.শাহ জালাল কাজল বলেন, দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে কেন্দ্রীয় বিএনপির -কর্মসংস্থান বিষয়ক সহ সম্পাদক ও   খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি  ওয়াদুদ ভূইঁয়ার নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ। ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে জনগণের অধিকার ফিরিয়ে আনার লক্ষ্যে এ লিফলেট বিতরণ করা হয়েছে।  আপনারা ধানের শীষে ভোট দিয়ে তারেক রহমানের হাতকে শক্তিশালী করবেন। তিনিই আমাদের জন্য আগামীর নিরাপদ বাংলাদেশ গড়বেন।

 

 

কিউএনবি/আয়শা/১২ অক্টোবর ২০২৫,/রাত ১১:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit