মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন
শিরোনাম
হাম ও উপসর্গে আরও ৩ প্রাণহানি, মোট মৃত্যু ১১শ ছুঁইছুঁই সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকমুক্ত দুর্গাপুর গড়তে সহযোগিতা চাই : ডেপুটি স্পিকার মাদক মুক্ত সমাজ গড়তে এগিয়ে আসুন : ডেপুটি স্পিকার নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ ঢাবির ৮০ শিক্ষার্থী কে গবেষণা অনুদান ও বৃত্তি প্রদান করেছে আইএফআইসি ব্যাংক সিলেটের পর্যটন কেন্দ্র গুলো হারাচ্ছে প্রকৃতির রূপ ও বৈচিত্র্য ‎লালমনিরহাটে ট্রাকের ধাক্কায় অটোরিকশার চালকসহ নিহত ৪, আহত ৬ ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিশ্ব ফার্মাসিস্ট দিবস পালিত আটোয়ারীতে প্রান্তিক পেশাজীবিদের ১০ দিনব্যাপি সফটস্কিলস প্রশিক্ষণ শুরু কিশোর গ্যাং ও মাদক ঠেকাতে রাঙামাটি শহরে সাঁড়াশি অভিযানে আটক ৩৫

আটোয়ারীতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬
  • ৬৮ Time View

মোঃ জাহেরুল ইসলাম আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি : “দুর্যোগ প্রস্তুতিতে লড়ব, তারুণ্যের বাংলাদেশ গড়ব” প্রতিপাদ্যকে সামনে রেখে পঞ্চগড়ের আটোয়ারীতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬ পালিত হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ) সকালে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের অংশগ্রহণে আলোচনা সভা এবং ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক সচেতনতামূলক মহড়া অনুষ্ঠিত হয়।

এ সময় দুর্যোগকালীন জানমাল রক্ষায় জনসচেতনতা বৃদ্ধি এবং পূর্ব প্রস্তুতির ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়। আলোচনা সভায় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ফজলুল হক সভাপতিত্ব করেন এবং স্বাগত বক্তব্য রাখেন। প্রতিপাদ্য বিষয়ের ওপর গুরুত্বারোপ করে আমন্ত্রিত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম দুলাল, উপজেলা কৃষি অফিসার মোস্তাক আহমেদ , ওসি (তদন্ত) মোঃ ফারুকুল ইসলাম, আটোয়ারী ফায়ার সার্ভিস ষ্টেশনের ইনচাজ (ভারপ্রাপ্তর্) বিপ্লব হোসেন শাহ্ ,লিডার মোঃ কামাল হোসেন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ ইউসুফ আলী, শিক্ষক মোঃ নজরুল ইসলাম, শিক্ষার্থী সাদিয়া তাসনিম ও মিজওয়ানা জান্নাত মিনু প্রমূখ। বক্তারা বলেন, প্রাকৃতিক বা মানবসৃষ্ট দুর্যোগ হঠাৎ করেই জনজীবনে আঘাত হানে।

তাই জানমালের ক্ষয়ক্ষতি কমিয়ে আনতে হলে সামাজিক সচেতনতা ও ব্যক্তিগত প্রস্তুতির কোনো বিকল্প নেই। আলোচনা শেষে ফায়ার সার্ভিসের একটি চৌকশ দল ভূমিকম্প ও অগ্নিকান্ডের সময় জীবন রক্ষার কৌশল প্রদর্শন করে বিশেষ মহড়া পরিচালনা করেন। এসময় উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক-শিক্ষার্থী, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার স্থানীয় সংবাদকর্মীসহ সাধারণ দর্শনার্থীরা উপস্থিত ছিলেন।

 

 

কিউএনবি/আয়শা/১০ মার্চ ২০২৬,/বিকাল ৪:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit