মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
ধীরগতিতে মার্কিন সেবাখাত, লাফিয়ে বাড়ছে জীবনযাত্রার ব্যয় বাব আল-মানদেব প্রণালিতে হুতিদের প্রভাব যুক্তরাষ্ট্রের বড় পরাজয়: ইরান ৭৯ হাজার ডলারের ঘড়ি চুরি, যুক্তরাষ্ট্রে বিমানবন্দরের দুই লাগেজ কর্মী গ্রেপ্তার কালকিনিতে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগ, অভিযুক্তের বাড়িতে অগ্নিসংযোগ যৌতুকের দাবিতে নির্যাতন, গৃহবধূর আত্মহত্যা সিটিস্ক্যান মেশিনে শুয়ে থাকার ভিডিও ভাইরাল, টেকনিশিয়ানের বেতন বন্ধ বোমা হামলার হুমকির পর ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে নিরাপত্তা জোরদার ডিজেলের রেকর্ড দামে চাপে যুক্তরাষ্ট্র, কর ছাড়ের পথে ট্রাম্প বাড়ির চালে ‘গ্রেনেড’, উদ্ধারের পর দেখা গেল খেলনা ইংল্যান্ডের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে চোটের দুঃসংবাদ

ফুলবাড়ীতে জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস পালিত॥

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি ।
  • Update Time : মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬
  • ৮৪ Time View

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা চত্বরে ফুলবাড়ী উপজেলা প্রশাসন ও দূর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়। গতকাল মঙ্গলবার সকাল ১১টায় ফুলবাড়ী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মিজানুর রহমান এর সভাপত্বিতে ফুলবাড়ী উপজেলা চত্বরে জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়। এবারের প্রতিপাদ্য বিষয় ছিল, “দূযোর্গ প্রস্তুতিতে লড়ব, তারুণ্যের দেশ গড়ব”। অগ্নি কান্ড ও ভূমিকম্প হলে কিভাবে আমরা উচু ভবনগুলি থেকে দ্রুত উদ্ধার কাজ সম্পন্ন করা হয় তা এই মহড়াতে দেখানো হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার আহমেদ হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফুলবাড়ী উপজেলা সহকারী কমিশনার ভূমি সামিউল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন, ফুলবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর টিম লিডার মোঃ জাহাঙ্গীর, ফুলবাড়ী উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা, ডা: মোঃ সারোয়ার হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা সাইফ আব্দুল্লাহ মোস্তাফিন, উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ মাজাহারুল ইসলাম, উপজেলা মহিলা বিষয় কর্মকর্তা রিতা মন্ডল, ফুলবাড়ী অগ্রণী ব্যাংক ম্যানেজার মকছেদ আলী, বেতদিঘী ইউপি প্যানেল চেয়ারম্যান আব্দুল মান্নান, দৌলতপুর ইউপি চেয়ারম্যান মোঃ সাইফুল ইসলাম, শিবনগর ইউপি চেয়ারম্যান মোঃ সামেদুল ইসলাম। এছাড়াও স্কুল কলেজের শিক্ষার্থী ও প্রিন্ট মিডিয়ার সংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

কিউএনবি/আয়শা/১০ মার্চ ২০২৬,/বিকাল ৩:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit