মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১০:০৪ অপরাহ্ন

শেষটা রাঙাতে পারলেন না ইমরুল

Reporter Name
  • Update Time : রবিবার, ১৭ নভেম্বর, ২০২৪
  • ৬৯ Time View

স্পোর্টস ডেস্ক : মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে নিজের বিদায়ী ম্যাচে রানের দেখা পেলেন না ইমরুল কায়েস। খুলনা বিভাগ ও ঢাকা বিভাগের ক্রিকেটারদের গার্ড অব অনারের মাঝে শেষবারের মতো সাদা পোশাকে ব্যাট করতে নামেন তিনি।

তবে প্রথম শ্রেণির ক্রিকেটে তার শেষটা রাঙাতে পারেননি ইমরুল, ৩ বল খেলে ১ রান করেছেন তিনি। আগের দিন প্রথম ইনিংসে আউট হয়েছিলেন ১৬ রান করে।

ইমরুলের বিদায়ী ম্যাচের দিনে সেঞ্চুরির দেখা পেয়েছেন অমিত হাসান। আগের ম্যাচে খুলনার বিপক্ষে প্রথম ডাবল সেঞ্চুরি হাঁকিয়ে নজর কেড়েছিলেন তিনি। এবার ঢাকা মেট্রোর বিপক্ষে সেঞ্চুরি করেছেন সিলেট অধিনায়ক। তার ১০১ রানের ইনিংসেই দ্বিতীয় দিন শেষে ভালো অবস্থানে রয়েছে সিলেট।
অমিতের সঙ্গে আসাদুল্লাহ আল গালিবের ৫৬ ও মুবিন আহমেদ দিশানের ৪৩ রানের ইনিংসে সিলেটের প্রথম ইনিংস থামে ৩৭৬ রানে। ২৪৬ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে নেমে ৪৯ রানে ৪ উইকেট হারিয়ে ফেলেছে ঢাকা মেট্রো। এখনো ১৯৭ রানে পিছিয়ে আছে তারা।

অন্যদিকে মিরপুরে ইমরুলের বিদায়ী ম্যাচে ঢাকার বিপক্ষে হারের সামনে দাঁড়িয়ে খুলনা। প্রথম ইনিংসে খুলনা করেছিল ১৭২ রান। জবাবে ১৬০ রানেই গুটিয়ে যায় ঢাকা। খুলনার হয়ে ৩টি করে উইকেট নিয়েছেন দুই পেসার আল আমিন হোসেন, মাসুম খান টুটুল ও বাঁহাতি স্পিনার আরিদুল ইসলাম। তবে দ্বিতীয় ইনিংসে মাত্র ৯১ রানে অলআউট হয়ে হারের পথে খুলনা। ইমরুলের মতো তার দলের বাকিরাও প্রতিরোধ গড়তে পারেননি। পেসার এনামুল হক ৪টি ও বাঁহাতি স্পিনার মাহফুজুর রহমান ৩টি উইকেট নিয়েছেন। ম্যাচ আর মাত্র ১০৪ রান করতে হবে ঢাকাকে।

এ ছাড়া রাজশাহীতে রংপুরের বিপক্ষে নিজেদের প্রথম ইনিংসে ৩৩৬ রান করেছে বরিশাল। তানভীর ইসলাম করেন ৫২ রান। ৫ উইকেটে ২১৮ রান নিয়ে দিনের খেলা শেষ করে রংপুর। আরেক ম্যাচে নিজেদের প্রথম ইনিংসে চট্টগ্রাম ২৫২ রানে অলআউট হয়েছে। এরপর নিজেদের দ্বিতীয় ইনিংসে ৮ উইকেটে ২০২ করে ৬২ রানে এগিয়ে আছে রাজশাহী।

কিউএনবি/অনিমা/১৭ নভেম্বর ২০২৪,/রাত ১১:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit