মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
হাম ও উপসর্গে আরও ৩ প্রাণহানি, মোট মৃত্যু ১১শ ছুঁইছুঁই সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকমুক্ত দুর্গাপুর গড়তে সহযোগিতা চাই : ডেপুটি স্পিকার মাদক মুক্ত সমাজ গড়তে এগিয়ে আসুন : ডেপুটি স্পিকার নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ ঢাবির ৮০ শিক্ষার্থী কে গবেষণা অনুদান ও বৃত্তি প্রদান করেছে আইএফআইসি ব্যাংক সিলেটের পর্যটন কেন্দ্র গুলো হারাচ্ছে প্রকৃতির রূপ ও বৈচিত্র্য ‎লালমনিরহাটে ট্রাকের ধাক্কায় অটোরিকশার চালকসহ নিহত ৪, আহত ৬ ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিশ্ব ফার্মাসিস্ট দিবস পালিত আটোয়ারীতে প্রান্তিক পেশাজীবিদের ১০ দিনব্যাপি সফটস্কিলস প্রশিক্ষণ শুরু কিশোর গ্যাং ও মাদক ঠেকাতে রাঙামাটি শহরে সাঁড়াশি অভিযানে আটক ৩৫

দুর্গাপুর সীমান্তে বিজিবি‘র অভিযান ৫০ বোতল ভারতীয় মদ আটক

তোবারক হোসেন খোকন দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি ।
  • Update Time : মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬
  • ৯৩ Time View

তোবারক হোসেন খোকন দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোণা’র দুর্গাপুরে সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ৫০ বোতল মদ সহ একটি ইজিবাইক জব্দ করেছে বাংলাদেশ বর্ডার গার্ড নেত্রকোণা ব্যাটালিয়ন ৩১ বিজিবি। মাদকবিরোধী অভিযানে মাদক বহনকারী ইজিবাইকটি পাওয়া গেলেও, কোনো খোঁজ পাওয়া যায়নি এর সাথে সম্পৃক্ত চোরাকারবারীদের। আজ মঙ্গলবার (১৭ মার্চ) দুপুরে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করেছেন নেত্রকোণা ব্যাটালিয়ন ৩১ বিজিবি’র অধিনায়ক লেঃ তৌহিদুল বারী (পিএসসি)।

বিজ্ঞপ্তিতে জানা যায়, স্থানীয় গোয়েন্দা সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (১৭ মার্চ) দুপুর ১টা ৪০ মিনিটে সীমান্তের দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান পরিচালনা করে নলুয়াপাড়া বিওপির ছয় সদস্যের বিশেষ টহল দল।এসময় ভারতীয় সীমান্ত মেইন পিলার ১১৬১/২-এস থেকে প্রায় ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ২নং দুর্গাপুর ইউনিয়নের গোপালপুর এলাকায় পরিত্যক্ত অবস্থায় একটি ইজিবাইক পাওয়া যায়। পরে ইজিবাইকে তল্লাশি চালিয়ে ভারতীয় আইকনিক হোয়াইট ও আইস ভদকা ব্র্যান্ডের মোট ৫০ বোতল মদ উদ্ধার করা হয়।

বিজিবি জানিয়েছে, জব্দকৃত মদ ও ইজিবাইক প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে নেত্রকোণা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে হস্তান্তর করা হবে। তবে অভিযান চলাকালীন সময় মূল চোরাকারবারী দলের কোনো সদস্যকে আটক করা সম্ভব হয়নি। নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল তৌহিদুল বারী (পিএসসি) সাংবাদিকদের বলেন, ঈদকে সামনে রেখে সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি নিয়মিত অভিযান চালাচ্ছে। যদিও মূল চোরাকারবারি ধরা পড়েনি, ভবিষ্যতে আরও কঠোর নজরদারি থাকবে আমাদের।

 

 

কিউএনবি/আয়শা/১৭ মার্চ ২০২৬,/সন্ধ্যা ৬:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit