বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন
শিরোনাম
নিজের ক্রয়কৃত জমিতে ধান চাষ করতে পারছেন না, প্রতিপক্ষের বাধার কারণে সাবেক শিক্ষক আজগর আলী শাহ॥ ৩২ বছরেও সংস্কার হয়নি দিনাজপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল, চরম দুর্ভোগে যাত্রী-শ্রমিক প্রতিরক্ষাব্যবস্থা প্রায় শেষ, ‘ভয়ে’ ইরানে হামলা চালাচ্ছেন না ট্রাম্প কোটি টাকা নিয়ে দাবানলে ক্ষতিগ্রস্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়ালেন মেসি ‘রামলীলা’য় অভিনয়ের আগে গালাগালের অনুশীলন করেছিলেন দীপিকা নওগাঁর বদলগাছী স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টা-  শিক্ষাপ্রতিষ্ঠান ভাঙচুর করলো বিক্ষুব্ধ জনতা  দেবীগঞ্জ বাজারে ঝুঁকিপূর্ণ বটগাছের বিশাল ডাল, যেকোনো মুহূর্তে ঘটতে পারে প্রাণঘাতী দুর্ঘটনা সড়ক নির্মাণ করে দেড় শতাধিক পরিবারের দুর্ভোগ লাঘব করলেন পৌর বিএনপি নেতা শাহজালাল কাজল। নওগাঁয় সন্ত্রাসী হামলায় বিএনপি নেতা গুরুতর জখম গণঅভ্যুত্থানে আল্লাহর আরশ কেঁপে উঠলেও খুনি হাসিনার মন গলেনি: কাদের গণি

নরসিংদীতে অনুষ্ঠিত হল “রায়পুরা ম্যারাথন”

মোঃ সালাহউদ্দিন আহমেদ,নরসিংদী জেলা প্রতিনিধি ।
  • Update Time : শুক্রবার, ৮ নভেম্বর, ২০২৪
  • ১৩০ Time View

মোঃ সালাহউদ্দিন আহমেদ : নরসিংদীর ইতিহাসে সবচেয়ে বেশি দৌড়বিদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়ে গেল “রায়পুরা ম্যারাথন”। শুক্রবার (৮ নভেম্বর) ভোর ৫টা হতে বেলা ১১টা পর্যন্ত অনুষ্ঠিত ম্যারাথনে তিন ক্যাটাগরিতে অংশ নেন দেশ-বিদেশের ৬ শতাধিক জন দৌড়বিদ। উপজেলা প্রশাসন ও রায়পুরা রানার্স কমিটি যৌথভাবে আয়োজন করে এ ম্যারাথন।

ম্যারাথনে অংশ নিতে জড়ো হন চীন, জাপান, যুক্তরাষ্ট্র, নেদারল্যান্ড, রাশিয়া ও চেক রিপাবলিকের ১৫ জন নাগরিকসহ দেশের বিভিন্ন অঞ্চলের ৬ শত জন দৌড়বিদ। শুক্রবার ভোরে রায়পুরা উপজেলা পরিষদ মাঠে একত্রিত হন আগে থেকেই রেজিস্ট্রেশন করা এসব দৌড়বিদ। এসময় দৌড়বিদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয় এলাকায়। 

আয়োজকরা জানান, নির্ধারিত সময় ভোর ৫ টায় জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধূরীর উদ্বোধনের পর পর্যায়ক্রমে তিন ক্যাটাগরিতে ৬০০ জন দৌড়বিদ শুরু করেন দৌড়। ফুল ম্যারাথন ৪২ কিলোমিটার, হাফ ম্যারাথন ২১ কিলোমিটার ও ১০ কিলোমিটার ম্যারাথনে মোট ৬০০ জনেরও বেশি দৌড়বিদ অংশ নেন। দৌড়বিদদের নিরাপত্তায় পুলিশ, আনসার, গ্রাম পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যসহ ২০০ জন স্বেচ্ছাসেবী দায়িত্ব পালন করেন। এছাড়াও চিকিৎসা সেবার জন্য ছিল অ্যাম্বুলেন্সসহ মেডিকেল টিম।

ফুল ম্যারাথনে প্রথম হওয়া ইমরান হাসান বলেন, আমি পাবনা থেকে এসেছি। এর আগে রায়পুরা হাফ ম্যারাথনে ১ম হয়েছি, এবার ফুল ম্যারাথনে ১ম হয়ে ভাল লাগছে। এমন আয়োজন নিয়মিত হলে খুশি হব। যারা আয়োজনটি করেছে তাদের আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।

ভোর ৫টায় শুরু হয়ে নরসিংদী-রায়পুরা সড়কের হাসনাবাদ ১০ নম্বর ব্রিজ এলাকায় গিয়ে ফের রায়পুরা উপজেলা পরিষদ এসে শেষ হয় এ দৌড়। পরে বিজয়ীরা পান মেডেল, সনদ ও গাছের চান ক্যাটাগরিতে মোট ৯ জনকে দেয়া হয় পুরস্কার। ম্যারাথন উপলক্ষে ভোর সাড়ে ৪টা থেকে বেলা ১১টা পর্যন্ত নরসিংদী-রায়পুরা আঞ্চলিক সড়কে সকল প্রকার যান চলাচল বন্ধ রাখা হয়। এ আয়োজনের মিডিয়া পার্টনার ছিল নরসিংদী প্রেসক্লাব।

 

 

কিউএনবি/আয়শা/০৮ নভেম্বর ২০২৪,/সন্ধ্যা ৭:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit