বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৪:১০ অপরাহ্ন
শিরোনাম
নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে ঢাবিতে ছাত্রদল নেতা খোরশেদ আলম সোহেলের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ঢাবির শামসুন্নাহার হলের ভিপি কানিজের নেতৃত্বে জাতীয় সংসদ ভবন পরিদর্শনে ৩৩ নারী শিক্ষার্থী রাঙামাটিতে বিশেষ অভিযানে নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের ১০ নেতাকর্মী গ্রেপ্তার ছাত্রলীগের ধর্মঘট প্রতিহতে আশুলিয়ায় শ্রমিক দলের মহড়া মার্কিন চাপের মুখে ইরানি ফুটবল দলের বিমান অবতরণে বাধা ইরাকের ট্রাম্পের প্রতিরক্ষামন্ত্রী হেগসেথকে অভিশংসনের উদ্যোগ আটকে গেল আরও ৪৪ বাংলাদেশিকে ফেরত পাঠাল ইউরোপ খুবির ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তন, নতুন সূচি প্রকাশ গফকে হারিয়ে সেমিফাইনালে নসকোভা ঘুরতে বের হয়ে ট্রাকের চাপায় ছাত্রদল নেতা নিহত, বান্ধবী আহত

পদ্মা সেতু টোলপ্লাজা এলাকায় মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪

খোরশেদ আলম বাবুল,শরীয়তপুর প্রতিনিধি
  • Update Time : সোমবার, ৪ নভেম্বর, ২০২৪
  • ১৫৫ Time View

খোরশেদ আলম বাবুল,শরীয়তপুর প্রতিনিধি : পদ্মা সেতুর জাজিরা প্রান্তের টোলপ্লাজা সংলগ্ন সড়কে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত হয়েছে। ৩ নভেম্বর রাত ১০টার দিকে পদ্মা সেতুর টোলপ্লাজার পার্শ্ববর্তী সড়ক দিয়ে শেখ রাসেল সেনানীবাসের দিকে যাওয়ার সময় এই দূর্ঘটনা ঘটে। নিহতরা হলেন পদ্মা দক্ষিণ থানাধীন ঢালী কান্দি গ্রামের দাদন ঢালীর ছেলে আরমান ঢালী, আলিম মাদবরের ছেলে খিদির মাদবর, ফরাজি কান্দি গ্রামের রুবেল ফরাজির ছেলে নাবিল ফরাজি ও এসকান্দার মাদবরের ছেলে ছায়েম। কোন প্রকার ময়না তদন্ত ছাড়াই মরদেহ দাফনের আবেদন করা হয়েছে পরিবারের পক্ষ থেকে।

পদ্মা দক্ষিণ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আকরাম হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।পদ্মা দক্ষিণ থানা ও স্থানীয় সূত্র জানায়, পদ্মা দক্ষিণ থানা এলাকার টোলপ্লাজার পাশ্ববর্তী শেখ রাসেল সেনানিবাস সড়কে ২টি মোটরসাইকেলের মুখোমুখি সংর্ঘষ হয়। সেই সময় মোটরসাইকেলে চালক ও আরোহীসহ চারজন গুরুতর আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তিনজন নিহত হয়। অপর আরোহী সায়েম মাদবরকে হাসপাতালে নেয়ার পরে তার মৃত্যু হয়।পদ্মা সেতু দক্ষিণ থানার অফিসার ইনচার্জ নকিব আকরাম হোসেন বলেন, দুইটি মটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত হয়েছে। ময়না তদন্ত ছাড়াই নিহতদের দাফনের আবেদন করা হয়েছে পরিবারের পক্ষ থেকে।
 

 

কিউএনবি/অনিমা/০৪ নভেম্বর ২০২৪,/দুপুর ১২:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit