শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৩:২১ অপরাহ্ন
শিরোনাম
মির্জা আব্বাসের মস্তিষ্কে দ্বিতীয় অস্ত্রোপচার সম্পন্ন দক্ষিণ কোরিয়াকে বিপদে ফেলে কেন থাডগুলো মধ্যপ্রাচ্যে আনা হচ্ছে? আশুলিয়ায় মাদ্রাসায় হামলা ও ভাংচুরের ঘটনায় সংবাদ সম্মেলন চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দিন ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ায় সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদের অভিনন্দন নেত্রকোনায় স্বামীর অধিকার ফিরে পেতে স্ত্রীর আদালতে দারস্থ ও সংবাদ সম্মেলন শান্তা ইসলাম,- সুখবর দিলেন হামজা চৌধুরী চৌগাছায় এক কৃষকের পিয়ারা বাগান কেটে সাবাড়  “নেত্রকোনায় পৈতৃক সম্পত্তিতে গড়ে তোলা সবজি বাগানে তাণ্ডব, হাসপাতালে ৩” সরকারের সমালোচনা করতে বিরোধী দলকে সব বিষয়ে ছাড় দেওয়া হবে- নবনিযুক্ত স্পিকার ব্যাট হাতে শক্ত অবস্থানে পাকিস্তান

প্রতিভা ভাগিয়ে নিল পিএসজি, ক্ষুব্ধ বার্সা সভাপতি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০২৬
  • ৪৬ Time View

স্পোর্টস ডেস্ক : তাঁকে ঘিরে স্বপ্ন বুনেছিল বার্সেলোনা। আশার আলো দেখিয়েছিলেন কোচ হ্যান্সি ফ্লিকও। লা মাসিয়া থেকে উঠে আসা প্রতিশ্রুতিশীল তরুণ দ্রো ফার্নান্দেজ অল্প সময়েই নজর কাড়েন ক্লাব স্কাউটদের। ক্লাব ন্যুর জার্সিতে পাঁচটি ম্যাচ খেলেই জানান দেন নিজের সম্ভাবনার কথা। তবে বার্সার ভবিষ্যৎ পরিকল্পনায় বড় ধাক্কা দিয়ে শেষ পর্যন্ত প্যারিস সেন্ট জার্মেইনে (পিএসজি) পাড়ি জমালেন এই ১৮ বছর বয়সী মিডফিল্ডার।

ফার্নান্দেজকে দলে টানতে ৮.২ মিলিয়ন ইউরো (৭.১ মিলিয়ন পাউন্ড) খরচ করেছে পিএসজি-যা তাঁর ৬ মিলিয়ন ইউরো (৫.২ মিলিয়ন পাউন্ড) রিলিজ ক্লজের চেয়েও বেশি। ক্লাব দুটির মধ্যে সুসম্পর্ক বজায় রাখতেই এমন সিদ্ধান্ত নেয় ফরাসি জায়ান্টরা। এত বড় এক প্রতিভাকে হারিয়ে হতাশ বার্সেলোনা কোচ হ্যান্সি ফ্লিক। আর এই ট্রান্সফার ঘিরে সৃষ্ট পরিস্থিতিকে ‘অপ্রীতিকর’ বলে আখ্যা দিয়েছেন ক্লাব সভাপতি হোয়ান লাপোর্তা।
কাতালুনিয়া রেডিওকে দেওয়া সাক্ষাৎকারে লাপোর্তা বলেন, “এটা ছিল একটি অপ্রীতিকর পরিস্থিতি। তাঁর ১৮ বছরে পা রাখার পর কী করা হবে-সে বিষয়ে আমরা ভিন্ন একটি সমাধানে একমত হয়েছিলাম। কিন্তু অপ্রত্যাশিতভাবে তাঁর প্রতিনিধি আমাদের জানায়, আমরা যে বিষয়ে একমত হয়েছিলাম, সেটি তারা আর বাস্তবায়ন করতে পারবে না।”
২০২২ সালে বার্সেলোনার আঁতুড়ঘর লা মাসিয়াতে যোগ দেন ফার্নান্দেজ। মেধা ও পরিশ্রমের স্বীকৃতি হিসেবে গত বছরের সেপ্টেম্বরে চ্যাম্পিয়নস লিগে অলিম্পিয়াকোসের বিপক্ষে তাঁর অভিষেক হয়। এরপর আরও চারটি ম্যাচ খেলেন তিনি। নিজের দলবদল নিয়ে ফার্নান্দেজ বলেন, এটি তাঁর জন্য “অসীম গর্বের এক মুহূর্ত।
 ”তাঁর ভাষায়, “পিএসজি একটি বিশাল ক্লাব-শৈশব থেকেই যাকে অনুসরণ করেছি এবং যেখানে অনেক মহান কিংবদন্তি ইতিহাস গড়েছেন।”ইনস্টাগ্রামে দেওয়া এক আবেগী বার্তায় তিনি লেখেন, “চারটি অবিস্মরণীয় মৌসুম কাটানোর পর আজ আমাকে জীবনের সবচেয়ে কঠিন সিদ্ধান্তগুলোর একটি নিতে হচ্ছে-সাম্প্রতিক বছরগুলোতে যে ক্লাবটি ছিল আমার ঘর, তাকে বিদায় জানানো।”

 

কিউএনবি/আয়শা/২৭ জানুয়ারী ২০২৬,/রাত ১০:৪০

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit