সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৭ অপরাহ্ন
শিরোনাম
মেসির সঙ্গে বিদায় নেওয়ার ইঙ্গিত তাগলিয়াফিকোর ইবিতে দুই বিভাগের শিক্ষার্থীদের মারামারিতে আহত ৭ অপ্রতিম হত্যাকাণ্ড: কুবিতে মানববন্ধন, মায়ের তিন দাবি প্রায় বিলুপ্ত সেই কালো রবিনই নিউজিল্যান্ডের ‘বর্ষসেরা পাখি’ জিয়া শিশু একাডেমির আয়োজনে ‎‘শাপলাকুঁড়ি’র প্রাথমিক বাছাই শুরু শিক্ষার্থীদের বিজ্ঞানে আগ্রহ বাড়াতে হৃতিকের নাম পাঠ্যবইয়ে যুক্ত করার পরিকল্পনা জয়দীপের প্রত্যাবর্তনে বদলে যায় ‘দৃশ্যম ৩’-র চিত্রনাট্যে চলে গেলেন টালিউডের বর্ষীয়ান অভিনেত্রী মিঠু মুখোপাধ্যায় বাবা-মা নাম রেখেছিলেন রাজীব, বলিউডে পা রেখেই হলেন ‘অক্ষয়’ ঐতিহাসিক ম্যাচে ভারতকে চ্যালেঞ্জ জাপানের

বাবরের না থাকা ভুগিয়েছে পাকিস্তানকে, মন্তব্য সাবেক তারকাদের

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬
  • ৫৭ Time View

স্পোর্টস ডেস্ক : সিরিজের প্রথম ওয়ানডেতে পাকিস্তানকে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ। টাইগারদের কাছে হারের পর পাকিস্তানের দল নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। বাবর আজমের না থাকা পাকিস্তানকে ভুগিয়েছে বলে মনে করেন সাবেক ক্রিকেটার রমিজ রাজা ও আহমেদ শেহজাদ।

টি-টোয়েন্টি বিশ্বকাপ ব্যর্থতার পর ব্যাপক রদবদল নিয়ে বাংলাদেশে এসেছে পাকিস্তান। প্রথম ওয়ানডেতে অভিষেক হয়েছে ৪ জনের। তবে টাইগার বোলারদের সামনে নাস্তানাবুদ হয়েছে শাহীন শাহ আফ্রিদির দল। নাহিদ রানা একাই পাঁচ উইকেট শিকার করেছেন। তিন উইকেট শিকার করেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। মাত্র ১১৪ রানে অলআউট হয় পাকিস্তান। জবাবে তানজিদ হাসান তামিমের ঝড়ো ফিফটি ও নাজমুল হোসেন শান্তর ব্যাটে সহজেই জয় পায় বাংলাদেশ।

ম্যাচে বাবরের অভাবে ভুগেছে পাকিস্তান এমনটাই মত সাবেকদের। বাবর সর্বশেষ ওয়ানডে সিরিজেও শতকের দেখা পেয়েছিলেন। এই সিরিজে তাকে না রাখায় হতাশ আহমেদ শেহজাদ। সামাজিক মাধ্যম এক্সে শেহজাদ বলেন, বাংলাদেশ কি করতে পারে সে বিষয়ে আমি আগেই সতর্ক করেছিলাম। বাবর আজম কতটা গুরুত্বপূর্ণ হবে সে সম্পর্কে আমি আগেই আপনাদের জানিয়েছি, কিন্তু সবসময়ের মতো- আপনারা সব জানেন। দল নির্বাচন নিয়ে প্রশ্ন তুলেছেন শেহজাদ। তরুণ ভুল সময়ে সুযোগ দিয়ে দলকে আশাহত করা হচ্ছে বলেও মনে করেন তিনি।

বিশ্বকাপে সবচেয়ে বাজে সময় কাটানোর পর পাকিস্তানের একটা শক্ত দল গঠনের প্রয়োজন ছিল। কিন্তু ভাবুন তো, আবারও একই পদ্ধতি প্রয়োগ করে কয়েক ডজন তরুণকে আনা হলো, তাদের সবচেয়ে সম্ভাব্য খারাপ অবস্থায় এক্সপোজ করা হলো, তাদের অপমান করা হবে এবং আবারো ব্যর্থতা ফিরিয়ে আনা হবে। দলের এ অবস্থায় আশাগুলোও মরে যাচ্ছে।   

শেহজাদের মতো বাবরের অভাব টের পাচ্ছেন সাবেক ক্রিকেটার রমিজ রাজাও। তার মতে, ওয়ানডে ফরম্যাটে ২০টি শতক করা বাবরকে দলে প্রয়োজন। রমিজ বলেন, ভালোমানের বোলিং প্রতিপক্ষের বিপক্ষে আপনার একজন টেকনিক্যাল বিশেষজ্ঞের প্রয়োজন। হ্যাঁ, বাবর আজমের ফর্ম হয়তো খারাপ ছিল, কিন্তু ওয়ানডে ক্রিকেটে কখনোই তা ছিল না। আমি বলতে চাইছি, ওয়ানডেতে সে একজন জায়ান্ট। তার রেকর্ড অসাধারণ। গড় ৫০ এর বেশি এবং সে ভালোভাবে রান করেছে।

ওয়ানডেতে বাবরের আজমের গড় ৫৩.৭২ পাশাপাশি রয়েছে ৬ হাজারের বেশি রান। এমন অভিজ্ঞ ক্রিকেটারকে দলে রাখার যুক্তি দিয়েছেন রমিজ। সাবেক এই ক্রিকেটার বলেন, পাকিস্তানেরও অভিজ্ঞতার প্রয়োজন। যখন আপনি তরুণদের কথা বলেন, তখন আপনার ঘুরে দাঁড়ানোর মতো পজিশনটিও নিশ্চিত করা উচিত। বাবর আজম আপনাকে সেই পজিশনটি দেন।

 

 

কিউএনবি/আয়শা/১১ মার্চ ২০২৬,/বিকাল ৫:০৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit