রবিবার, ২১ জুন ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন
শিরোনাম
৩ দিনে ৬ ইসরাইলি সেনা নিহত, আহত ২০ অস্ট্রিয়ার বিপক্ষে আর্জেন্টিনার একাদশে পরিবর্তন হতে পারে আ.লীগকে প্রতিহত করার ঘোষণা ছাত্রদল সহ সভাপতির লালমনিরহাটে ​চলতি মাসেই উন্মুক্ত হচ্ছে নতুন রূপের নাগরিক সেবাকেন্দ্র ইউপি পরিষদ গুলো ‎খালেদা জিয়ার হাত ধরেই দেশের শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন হয়েছে—–ত্রাণমন্ত্রী দুলু আমার জনপ্রিয়তা আপনার চিন্তার বিষয় নয়, নিজের দিকে তাকান: ট্রাম্পকে মেলোনি কাতার থেকে অবরুদ্ধ ৬ বিলিয়ন ডলার ফেরত পাচ্ছে ইরান কাতারে নিহত ৫ প্রবাসীর লাশ দ্রুত দেশে আনার ব্যবস্থা করা হচ্ছে: প্রতিমন্ত্রী স্পেন কি সৌদি আরবের চমক ঠেকাতে পারবে মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

দুইশ পেরোলো পাকিস্তান

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬
  • ৪১ Time View

স্পোর্টস ডেস্ক : সিরিজের প্রথম ম্যাচে নাস্তানুবুদ হওয়ার পর আজ দ্বিতীয় ম্যাচে বেশ ভালো প্রস্তুতি নিয়েই যেন মাঠে নেমেছে পাকিস্তান। দারুণ শুরু করেন পাকিস্তানের দুই ওপেনার। যদিও ১৯ রানের ব্যবধানে ৩ উইকেট হারিয়ে মাঝে কিছুটা খেই হারায় সফরকারীরা, কিন্তু চাপ সামাল দিয়ে রানের গতি ঠিক রেখেই এখন এগিয়ে যাচ্ছে শাহীন আফ্রিদির দল।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত পাকিস্তানের সংগ্রহ ৩৭ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ২১৫ রান। ৪৬ বলে ৭৫ রানের দারুণ ইনিংস খেলার পর টাইগার অধিনায়ক মিরাজের শিকার হন সাদাকাত। এরপর পেসার তাসকিন আহমেদের শিকার হন আরেক ওপেনার সাহিবজাদা ফারহান।

শামিল হোসেনও বেশিক্ষণ ক্রিজে টিকতে পারেননি, আগের ম্যাচের নায়ক নাহিদ রানার ওভারে ব্যক্তিগত মাত্র ৬ রান করেই সাজঘরে ফিরতে হয় তাকে। এই মুহুর্তে ক্রিজে আছেন মোহাম্মদ রিজওয়ান (৫৩ বলে ৪০ রান) ও সালমান আলী আগা (৫৬ বলে ৫২ রান)।

 

 

কিউএনবি/আয়শা/১৩ মার্চ ২০২৬,/সন্ধ্যা ৬:৪৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit