বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন

পান্ডিয়ার বিরুদ্ধে ভারতের পতাকা অবমাননার মামলা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬
  • ৬২ Time View

স্পোর্টস ডেস্ক : আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়াম ৮ মার্চ যেন সেজেছিল উৎসবের বর্ণিল সাজে। নিউজিল্যান্ডের বিপক্ষে ৯৬ রানে জয়ের পর মাঠে উদযাপনের ঝলক দেখান সূর্যকুমার যাদব ও হার্দিক পান্ডিয়া। তবে চ্যাম্পিয়ন হওয়ার আনন্দে ভারতের পতাকা সঙ্গে নিয়ে উদযাপন করতে গিয়ে হঠাৎই সমালোচনার মুখে পড়েন পান্ডিয়া। ভারতীয় এই তারকা অলরাউন্ডারের বিরুদ্ধে পতাকা অবমাননার অভিযোগে মামলা দায়ের হয়েছে।

টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে উদযাপনের সময় ভারতীয় পতাকা বাঁধা ছিল হার্দিক পান্ডিয়ার পিঠে। এক সময় তিনি পতকাসহ মোদি স্টেডিয়ামের ঘাসে শুয়ে পড়েন। পুনের ওকিল ওয়াজিদ খান শিবাজি নগর থানায় পান্ডিয়ার বিরুদ্ধে পতাকা অবমাননার অভিযোগপত্র দায়ের করেছেন। শিবাজি নগর থানার এক পুলিশ কর্মকর্তা বুধবার (১১ মার্চ) এনডিটিভিকে নিশ্চিত করেছেন যে, এফআইআর দায়েরের প্রথম ধাপ হিসেবে ওয়াজিদ এই কাজ করেছেন।             

ভারতের পতাকা নিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে পান্ডিয়ার উদযাপনের ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনা শুরু হয়। মামলার ব্যাপারে ওয়াজিদ বলেন, ‘টি–টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে হার্দিক পান্ডিয়া তার বান্ধবীর সঙ্গে নাচছিলেন। পান্ডিয়ার পিঠে জাতীয় পতাকা বাঁধা ছিল। উদযাপনে এতটাই মগ্ন ছিলেন যে তিনি জাতীয় পতাকা গায়ে জড়িয়ে বান্ধবীর সঙ্গে শুয়েছিলেন। আমার মতে এটা জাতীয় পতাকার প্রতি অপমান।’

পাতাকা অবমাননার অভিযোগ নিয়ে শিবাজি নগর থানায় ওয়াজিদ প্রথমে অভিযোগ দাখিল করতে গেলে পুলিশ তা গ্রহণ করতে চায়নি। পরে পুনের উকিল যুক্তি দেখিয়ে থানায় মামলার কার্যক্রম শুরু করেন। ওয়াজিদ বলেন, ১৯৭১ সালের জাতীয় পতাকা আইনের ধারা ২ অনুযায়ী আমাদের জাতীয় পতাকার মর্যাদা রক্ষা করা উচিত। কিন্তু পান্ডিয়ার বিরুদ্ধে যখন শিবাজি নগর থানায় অভিযোগ করতে গিয়েছিলাম, তারা বলেছিল, ‘ঘটনাটি এখানে ঘটেনি। অন্য কোথাও ঘটেছে।’ তখন আমি বললাম, ‘জাতীয় পতাকা পুরো দেশের প্রতীক। তাই শিবাজি নগর থানাতেও অভিযোগ করতে পারি।’ তারা আমার অভিযোগ গ্রহণ করেছে এবং আমাকে একটি কপি দিয়েছে। এখন দেখা যাক কী হয়।’

বার্বাডোজে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয়ের পর ভারতের পতাকা গায়ে জড়িয়ে ছবি তুলেছিলেন রোহিত শর্মা ও বিরাট কোহলি। চ্যাম্পিয়ন হওয়ার পর আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দেন রোহিত-কোহলি। আহমেদাবাদে এবার নিউজিল্যান্ডের বিপক্ষে চ্যাম্পিয়ন হওয়ার পর একই রকম দৃশ্যের অবতারণা করেন সূর্যকুমার যাদব ও হার্দিক পান্ডিয়া। তবে পতাকা গায়ে জড়িয়ে শুয়ে পড়ার কারণে মূলত তোপের মুখে পড়েন পান্ডিয়া।

 

 

কিউএনবি/আয়শা/১২ মার্চ ২০২৬,/বিকাল ৪:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit