মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন

ডাকাতি করে পালানোর সময় গণপিটুনিতে দুই ভাই নিহত

আলি হায়দার রুমান,ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি
  • Update Time : বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪
  • ১৩৫ Time View

আলি হায়দার রুমান,ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলা জামবাড়িয়া ইউনিয়নের কলমুগড়া নামক স্থানে পাকা রাস্তার উপর ডাকাতি করে পালানোর সময় ধরা পড়ে গণপিটুনিতে দুই ডাকাত নিহত হয়েছে। নিহত ইয়াকুব (২২) ও আলমগীর (২৫) ভোলাহাট উপজেলার দূর্গাপুর কামারটোলা গ্রামের হবু শিল্পির দুই ছেলে।গতকাল বুধবার (৩০ অক্টোবর) রাত ৮টায় উপজেলার জামবাড়িয়া ইউনিয়নের কলমুগড়া নামক স্থানে পাকা রাস্তার উপর এই ঘটনা ঘটে। গণপিটুনিতে নিহতের বিষয়টি নিশ্চিত করেছে ভোলাহাট থানা পুলিশ।

স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা গেছে, বড়জামবাড়ীয়ার কলমুগড়া নামক স্থানে ডাকাতি করে একটি ডাকাত দল। পরে জনগনের ধাওয়া খেয়ে পালিয়ে যাওয়ার সময় ছোটজামবাড়ীয়া চামারপাড়ায় দুই ডাকাত ধরা পড়ে। এরপর সেখানেই গণপিটুনিতে দুজন মারা যায়।

এ সময় অপর এক ডাকাত পালিয়ে যেতে সক্ষম হয়। ভোলাহাট থানার ওসি শাহীনুর রহমান জানান, জামবাড়ীয়া ইউনিয়নের কলমুগড়া নামক স্থানে পাকা রাস্তার ওপর ডাকাতি করে পালানোর সময় গণপিটুনিতে দুই ডাকাতের মৃত্যু হয়। তারা সম্পর্কে আপন দুই ভাই।

কিউএনবি/অনিমা/৩১ অক্টোবর ২০২৪,/সকাল ১১:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit