সোমবার, ২৯ জুন ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
এমসিসির আজীবন সদস্যপদ পেলেন তামিম অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের লক্ষ্যে প্রস্তুতি চলছে : ইসি ২৭ হাজার আলোকবর্ষ দূরে নাসার ক্যামেরায় তারার অপরূপ দৃশ্য হারারে টেস্টের প্রথম দিনে ব‍্যাটে-বলে পিছিয়ে বাংলাদেশ সড়ক-রেলখাতে ব্যাপক বরাদ্দ, বাস্তবায়ন হচ্ছে নতুন পরিকল্পনা: প্রতিমন্ত্রী গাইবান্ধায় রামমূর্তি নির্মান বন্ধ ও অপসারণের দাবিতে নওগাঁয় প্রতিবাদ সমাবেশ ‎লালমনিরহাটের মিশনমোড়ে ‘কনফিডেন্স ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টার’-এর জমকালো উদ্বোধন রোনালদো সম্পর্কে এমনটি বলা ‘ছেলেমানুষি’ হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, মোট ৭১২ ‘ক্যাশলেস বাংলাদেশ’ গড়তে পূবালী ব্যাংক পিএলসি রাণীশংকৈল উপশাখা, ঠাকুরগাঁও এর উদ্যোগে ৩ দিনব্যাপী ফ্রি ক্যাশলেস ক্যাম্পেইন বুথ উদ্বোধন

আশুলিয়ায় ছাত্র হত্যা মামলার আসামী আদালতে 

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৫ অক্টোবর, ২০২৪
  • ১১৩ Time View
আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি : সাভারের আশুলিয়ায় বৈষম্যেবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হত্যা মামলার তিন আসামিসহ ৯ জন আসামিকে আদালতে পাঠিয়েছে পুলিশ। শুক্রবার দুপুরে আশুলিয়া থানা প্রিজন ভ্যানে করে তাদের ঢাকার আদালতে পাঠানো হয়। এর আগে আশুলিয়ার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে হত্যা মামলার তিন আসামিসহ ৭জন আসামিকে গ্রেপ্তার করেন পুলিশ।
আদালতে পাঠানো আসামিদের মধ্যে রয়েছে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ নেতা ও আশুলিয়ার ভাদাইল এলাকার আবুল কালাম শেখের ছেলে শেখ মো. উজ্জ্বল (৪০), ডেন্ডাবর এলাকার মৃত আ. রবের ছেলে মো. রুহুল আমিন (৫৮), সাভারের আমিনবাজারের ছালিপুর এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে মো. জুয়েল রানা (৩৩), আশুলিয়ার আড়াগাঁও এলাকার মৃত হাজী আব্দুর রহমানের ছেলে মো. রফিকুল ইসলাম ওরফে রফিক (৪৮), গোপালগঞ্জ জেলার টুঙ্গীপাড়া থানার পাটগাতি এলাকার মৃত মালেক তালুকদারের ছেলে মো. মামুন তালুকদার (৩৭), রংপুরের কাউনিয়া থানার চন্ডিপুর গ্রামের আব্দুল কাদেরের ছেলে মো. সোহেল রানা (৩০), আশুলিয়ার জামগড়ার মালেক সুপার মার্কেটের হাজী আব্দুল মালেক ভূইয়ার ছেলে মো. শাহাব উদ্দিন, লালমনিরহাট জেলা সদরের চর কুলারগাট গ্রামের আমির হামজা মুন্সির ছেলে মো. আসাদুল (৩৩) ও ঝালকাঠি জেলার কাঠালিয়া থানার পূর্ব সিটকি গ্রামের মৃত হাতেম আলীর ছেলে মোঃ আসিফ (২৮)। তাদের মধ্যে দুইজনকে রিমান্ড শেষে গ্রেপ্তারদের সঙ্গে আদালতে পাঠানো হয়েছে।
আশুলিয়া থানা পুলিশ জানায়, গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে নিহতদের পরিবারের করা মামলায় এজাহারভুক্ত তিন আসামিসহ অন্যান্য মামলায় আরও চারজন আসামি গ্রেপ্তার করেছেন পুলিশ। তাদের দুপুরে আদালতে পাঠানো হয়েছে। রিমান্ড শেষে আরও দুই আসামিকে তাদের সঙ্গে আদালতে পাঠানো হয়।এবিষয়ে আশুলিয়া থানার পরিদর্শক (ওসি) আবু বকর সিদ্দিক বলেন, ছাত্র-জনতা হত্যা মামলার তিন আসামিসহ ৭ জনকে অভিযান পরিচালনা করে গ্রেপ্তার করা হয়েছে। তাদের সঙ্গে রিমান্ডের দুই আসামিসহ আদালতে পাঠানো হয়েছে।
কিউএনবি/অনিমা/২৫ অক্টোবর ২০২৪,/সন্ধ্যা ৬:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit