মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন

হারারে টেস্টের প্রথম দিনে ব‍্যাটে-বলে পিছিয়ে বাংলাদেশ

Reporter Name
  • Update Time : রবিবার, ২৮ জুন, ২০২৬
  • ৩৮ Time View
স্পোর্টস ডেস্ক : জিম্বাবুয়ের হারারে স্পোর্টস ক্লাবে টেস্টের প্রথম ইনিংস দুঃস্বপ্নের মতো কেটেছে বাংলাদেশের। ২৭ রানে শেষ ৮ উইকেট হারিয়ে ১৪০ রানে গুটিয়ে যাওয়া বাংলাদেশ পরে বোলিংয়েও ভালো করেনি। উইকেটে সুবিধা করতে পারেননি টাইগার বোলাররা। এলোমেলো বোলিংয়ে দিয়েছেন রান।১ উইকেটে ১৩৬ রানে প্রথম দিন শেষ করেছে জিম্বাবুয়ে। স্বাগতিকরা কেবল ৪ রানে পিছিয়ে। প্রথম ইনিংসে খেলতে নেমে দুর্দান্ত ব্যাটিং করেছেন জিম্বাবুয়ের দুই ওপেনার ইনোসেন্ট কাইয়া ও বেন কারান। খেলেছেন ওয়ানডে মেজাজে।

৮৯ রানে প্রথম উইকেট পড়ে যায় জিম্বাবুয়ের। বেন কারান ৫১ বলে ৪২ রানে সাজঘরে ফেরেন। তার আউটের পর দিনের শেষ পর্যন্ত খেলেছেন ইনোসেন্ট কাইয়া। তিনি ১০৮ বলে ক‍্যারিয়ার সেরা ৭৬ রানে অপরাজিত আছেন। এ ছাড়া ৪৫ বলে ১৭ রানে অপরাজিত আছেন ব্রেন্ডন টেইলর।

এর আগে ৪৭.২ ওভারে ১৪০ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। রবিবার টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে শুরু থেকেই বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। ওপেনার মাহমুদুল হাসান জয় ১৭ বলে ২ রান করে ফিরে যান। ৬ রানের মধ্যেই প্রথম ধাক্কা খায় টাইগাররা।

তবে কিছুটা প্রতিরোধ গড়ে তোলেন সাদমান ইসলাম ও মুমিনুল হক। দু’জন মিলে ৩০ রানের জুটি গড়লেও দলীয় ৩৬ রানে ২০ রান করে আউট হন সাদমান।

পরে মুমিনুল হক ও অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ৭৭ রানের গুরুত্বপূর্ণ জুটি গড়ে ইনিংস সামাল দেওয়ার চেষ্টা করেন। তবে দলীয় ১১৩ রানে ৮১ বলে ৬০ রান করে নিউম্যান নিয়ামহুরির শিকার হন মুমিনুল।

এরপর ৭৩ বলে ১৯ রান করে বিদায় নেন শান্তও। এক প্রান্তে অভিজ্ঞ মুশফিকুর রহিমের কাছ থেকে প্রত্যাশা থাকলেও তিনি রিচার্ড এনগারাভার বলে বোল্ড হয়ে দ্রুত ফিরে যান।

তার আউটের পর আর দাঁড়াতে পারেনি বাংলাদেশের ইনিংস। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ১৪০ রানে গুটিয়ে যায় সফরকারীরা। জিম্বাবুয়ের হয়ে নিউম্যান নিয়ামহুরি নেন ৪ উইকেট।

কিউএনবি/অনিমা/২৮ জুন ২০২৬,/রাত ১০:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit