শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১১:০০ অপরাহ্ন
শিরোনাম
‘নিজ বাসভবনের ছাদের সৌরবিদ্যুৎ থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ দিয়েছেন প্রধানমন্ত্রী’ পিটিআই ঠেকাতে পাকিস্তানের রাজধানী এখন ‘কনটেইনারাবাদ’! স্বর্ণের দাম কমবে না বাড়বে, যা বলছে পূর্বাভাস ইরান যুদ্ধে চীনের নীরব উপস্থিতি, বদলে যাচ্ছে সমীকরণ কুমিল্লায় রতন গ্যাংয়ের প্রধানসহ শীর্ষ ৪ কিশোর গ্যাং লিডার গ্রেফতার নোয়াখালীতে ইয়াবা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড বৈশ্বিক অর্থনীতিতে অনিশ্চয়তাই নতুন স্বাভাবিক অবস্থা: অর্থমন্ত্রী সালাহউদ্দীন সুমন পেলেন বর্ষসেরা ট্যুরিজম কনটেন্ট ক্রিয়েটর পুরস্কার গাড়ি দেখলেই সালাম দেওয়া পথশিশুদের খাওয়ালেন প্রধানমন্ত্রী উত্তেজনার মধ্যেই রাহুলের ‘সত্যাগ্রহ’ ওয়েবসাইট, কী মিলবে এতে

এমসিসির আজীবন সদস্যপদ পেলেন তামিম

Reporter Name
  • Update Time : রবিবার, ২৮ জুন, ২০২৬
  • ৫২ Time View
স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি ও সাবেক অধিনায়ক তামিম ইকবালকে সম্মানসূচক আজীবন সদস্যপদ দিয়েছে মেরিলিবোন ক্রিকেট ক্লাব (এমসিসি)। তামিমসহ আন্তর্জাতিক ক্রিকেটের পাঁচজন তারকাকে তাদের মর্যাদাপূর্ণ আজীবন সদস্যপদ দেওয়ার ঘোষণা দিয়েছে সংস্থাটি।রবিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমসিসি জানায়, তামিমের সঙ্গে এবার সম্মানসূচক আজীবন সদস্য হয়েছেন নিউজিল্যান্ডের সুজি বেটস ও সোফি ডিভাইন, অস্ট্রেলিয়ার মেল জোনস এবং ভারতের চেতেশ্বর পূজারা।

বাংলাদেশের হয়ে এর আগে দু’জন এই স্বীকৃতি পেয়েছেন। বিসিবির সাবেক সভাপতি সাবের হোসেন চৌধুরী এবং সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা এই সম্মানে ভূষিত হয়েছেন।

এমসিসি তাদের বিজ্ঞপ্তিতে তামিমকে বাংলাদেশের অন্যতম সেরা ক্রিকেটার হিসেবে উল্লেখ করেছে।

২০০৮ সালে টেস্ট অভিষেকের পর তিনি বাংলাদেশের হয়ে পাঁচ হাজারের বেশি টেস্ট রান করেছেন, যা দেশের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ। এছাড়া ২৪৩টি ওয়ানডেতে আট হাজারের বেশি রান করে বাংলাদেশের সর্বোচ্চ রান সংগ্রাহকও তিনি।

২০১০ সালে লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরি করে তামিম এমসিসির ঐতিহ্যবাহী অনার্স বোর্ডেও জায়গা করে নেন। ২০১১ সালে তিনি উইজডেনের বর্ষসেরা ক্রিকেটার এবং বর্ষসেরা টেস্ট ক্রিকেটারের স্বীকৃতি পান।

সম্প্রতি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি হিসেবে দায়িত্ব নিয়েছেন তামিম। এমসিসির ভাষ্য অনুযায়ী, বিসিবির ইতিহাসে সবচেয়ে কম বয়সী সভাপতি হিসেবেই দায়িত্ব গ্রহণ করেছেন তিনি।

১৭৮৭ সালে প্রতিষ্ঠিত এমসিসি ক্রিকেট আইনের অভিভাবক হিসেবে স্বীকৃত। লর্ডসভিত্তিক এই ঐতিহ্যবাহী ক্লাবের সম্মানসূচক আজীবন সদস্যপদ ক্রিকেটে অসামান্য অবদান রাখা ব্যক্তিদের দেওয়া হয়।

 

কিউএনবি/অনিমা/২৮ জুন ২০২৬,/রাত ১০:৩৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit