রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
ভারত ৪-০ গোলে হারলেও মুগ্ধ দর্শকরা ‘নিজ বাসভবনের ছাদের সৌরবিদ্যুৎ থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ দিয়েছেন প্রধানমন্ত্রী’ পিটিআই ঠেকাতে পাকিস্তানের রাজধানী এখন ‘কনটেইনারাবাদ’! স্বর্ণের দাম কমবে না বাড়বে, যা বলছে পূর্বাভাস ইরান যুদ্ধে চীনের নীরব উপস্থিতি, বদলে যাচ্ছে সমীকরণ কুমিল্লায় রতন গ্যাংয়ের প্রধানসহ শীর্ষ ৪ কিশোর গ্যাং লিডার গ্রেফতার নোয়াখালীতে ইয়াবা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড বৈশ্বিক অর্থনীতিতে অনিশ্চয়তাই নতুন স্বাভাবিক অবস্থা: অর্থমন্ত্রী সালাহউদ্দীন সুমন পেলেন বর্ষসেরা ট্যুরিজম কনটেন্ট ক্রিয়েটর পুরস্কার গাড়ি দেখলেই সালাম দেওয়া পথশিশুদের খাওয়ালেন প্রধানমন্ত্রী

রোনালদো সম্পর্কে এমনটি বলা ‘ছেলেমানুষি’

Reporter Name
  • Update Time : রবিবার, ২৮ জুন, ২০২৬
  • ৫২ Time View

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের গ্রুপপর্বে নিজেদের শেষ ম্যাচে কলম্বিয়ার বিপক্ষে গোলশূন্য ড্র করার মধ্য দিয়ে গ্রুপ সেরা হয়ে নকআউটে জায়গা করে নিয়েছে পর্তুগাল। এই ম্যাচে ক্রিশ্চিয়ানো রোনালদোকে চিরচেনা রুপে দেখা যায়নি। যে কারণে এই তারকা ফুটবলারকে বিশ্রাম দেওয়া উচিত ছিল বলে মত দিয়েছেন অনেকে। তারা বলছেন, নকআউট পর্বে সম্পূর্ণ ফিট থাকতে লিওনেল মেসি ও আর্লিং হ্যালান্ডের মতোই সিআর সেভেনকে বিশ্রাম দেওয়ার উচিত ছিল।

যদিও এমন পরামর্শ পুরোপুরি উড়িয়ে দিয়েছেন পর্তুগালের কোচ রবার্তো মার্টিনেজ। তিনি এই ধরনের মতামতকে ‘ছেলেমানুষি’ বলে অভিহিত করেছেন। মার্টিনেজ বলেন, রোনালদো পুরো সময় খেলার জন্য সক্ষম। কলম্বিয়ার বিপক্ষে ম্যাচে রোনালদোর পারফরম্যান্স খুব একটা আশানুরূপ ছিল না। অন্যদিকে জর্ডানের বিপক্ষে আর্জেন্টিনার ম্যাচে মেসি বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নেমেছিলেন, আর ফ্রান্সের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে হ্যালান্ড নরওয়ের হয়ে খেলেনইনি। ম্যাচ শেষে মার্টিনেজ বলেন, অন্য দলের খেলোয়াড়দের সঙ্গে আমরা তুলনা করি না। সেটা হবে ছেলেমানুষি। রোনালদোর খেলার ধরণ অভিজ্ঞতা ও শৃঙ্খলার ওপর ভিত্তি করে গড়ে উঠেছে। 

তিনি বলেন, রোনালদো সঠিক সময়ে সঠিক জায়গায় থাকতে অভ্যস্ত। এটি মূলত মানসিক দৃঢ়তা এবং পজিশনের ক্ষেত্রে সবসময় শৃঙ্খলা বজায় রাখার বিষয়। এর সঙ্গে আক্রমণাত্মক কৌশলের সময় ফাঁকা জায়গা তৈরি করার বিষয়টিও এখানে গুরুত্বপূর্ণ। পর্তুগিজ কোচ আরও বলেছেন, বিশ্বকাপের সময় খেলার ধকল সামলানোর ক্ষেত্রে এই মহাতারকার মধ্যে কোনো সমস্যা বা ক্লান্তির লক্ষণ দেখা যায়নি। তার জন্য ৯০ মিনিট খেলা কোনো সমস্যা নয়। তবে হয়তো পরের ম্যাচে আমাদের কোনো পরিবর্তন আনতে হতে পারে, কিন্তু সেটা অন্য যেকোনো ফুটবলারের ক্ষেত্রেই প্রযোজ্য হতে পারে।‎

 

কিউএনবি/আয়শা/২৮ জুন ২০২৬,/রাত ৮:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit