শনিবার, ১৬ মে ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন
শিরোনাম
দরিদ্র জনগোষ্ঠীর চিকিৎসা ব্যয় সরকার বহন করবে : অর্থমন্ত্রী গাজীপুরে পাঁচ খুন: অভিযুক্ত ফোরকানের লাশ পদ্মা থেকে উদ্ধার পশ্চিমবঙ্গ সরকারকে মির্জা ফখরুল : বাংলাদেশের বিরুদ্ধে উসকানিমূলক বক্তব্য দেবেন না মওলানা ভাসানী ফারাক্কা লংমার্চ করেছে, প্রয়োজনে আমরা সীমান্ত লংমার্চের ঘোষণা দিবো: নাহিদ ইসলাম ব্যাংককে পণ্যবাহী ট্রেন-বাস সংঘর্ষে নিহত কমপক্ষে ৮ জিলহজের প্রথম ১০ দিনে বেশি বেশি নেক আমল করুন: সৌদির গ্র্যান্ড মুফতি হাম উপসর্গে আরো ২ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ৪৫০ শহীদদের স্বপ্ন বাস্তবায়নে সবাইকে দেশ গঠনে হাত দিতে হবে : প্রধানমন্ত্রী ৬ লাখে বিক্রি হলো ‘নেতানিয়াহু’, সাড়ে তিনে ‘ডোনাল্ড ট্রাম্প’ বিসিবি নির্বাচনের তফশিল ঘোষণা

আজ মধ্যরাত থেকে ইলিশ ধরায় ২২ দিনের নিষেধাজ্ঞা

Reporter Name
  • Update Time : শনিবার, ১২ অক্টোবর, ২০২৪
  • ৬৪ Time View

ডেস্ক নিউজ : নিরাপদ প্রজনন ও মা ইলিশ রক্ষার লক্ষ্যে নদী ও সাগরে ২২ দিন মাছ ধরায় নিষেধাজ্ঞা শুরু হচ্ছে আজ মধ্যরাত থেকে। এর মধ্যে দিয়ে এ বছরের ইলিশের মৌসুম শেষ হচ্ছে। নিষেধাজ্ঞার সময়ে ইলিশ ধরা, কেনাবেচা ও পরিবহণ পুরোপুরি নিষিদ্ধ।

মৎস্য বিভাগ জানিয়েছে এ বছর ১৩ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত ইলিশ আহরণ, মজুদ ও বিপণন বন্ধ থাকবে। নিষেধাজ্ঞা অমান্যকারীদের বিরুদ্ধে জেল জরিমানা করবে জেলা ও উপজেলা প্রশাসন, কোস্টগার্ড, পুলিশ ও টাস্কফোর্স।

তবে নিষেধাজ্ঞা অমান্য করে বরিশালের হিজলা, মেহেন্দীড়ঞ্জ ও ভোলার বিভিন্ন এলাকায় স্থানীয় প্রভাবশালীদের একটি চক্র ইলিশ ধরা চালিয়ে যাওয়ার প্রস্তুতি নিয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। এরা প্রায় ১০০ মাছঘাট নিয়ন্ত্রণ করে অবৈধভাবে ইলিশ ধরে ঢাকাসহ বিভিন্ন জায়গায় সরবরাহ করে।

বরিশাল বিভাগীয় জেলে সমিতির সভাপতি ইসরাইল পন্ডিত জানান, সিন্ডিকেটের কবল থেকে মাছঘাট উদ্ধার না করা গেলে ইলিশের দাম কমবে না। তারা নিষেধাজ্ঞার সময় জেলেদের মাছ শিকারে বাধ্য করে। কমদামে মাছ কিনে বেশি দামে বিক্রি করে তারা।

মহিপুরে এক ইলিশ ব্যবসায়ী জানান, বাংলাদেশে নদী ও সাগরে ইলিশ ধরা বন্ধ থাকলেও ভারতে এই নিষেধাজ্ঞা নেই। এ কারণে ভারতীয় জেলেরা আমাদের জলসীমায় ঢুকে মাছ ধরে নিয়ে যায়। বাংলাদেশের জলসীমায় ভারতীয় জেলেদের প্রবেশ বন্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।

বরিশাল জেলা মৎস কর্মকর্তা (ইলিশ) বিমল চন্দ্র দাস জানান, এ বছর আবহাওয়া অনুকূলে না থাকায় অশানুরূপ ইলিশ পাওয়া যায়নি। আশা করছি পর্যপ্ত পরিমানে মা ইলিশ ডিম ছাড়বে। এজন্য মা ইলিশ রক্ষায় প্রতিবারের মতো এবারও ব্যাপক অভিযান চালানো হবে।

 

 

কিউএনবি/আয়শা/১২ অক্টোবর ২০২৪,/দুপুর ২:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit