সোমবার, ০৬ জুলাই ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন
শিরোনাম
নওগাঁয় হামড়ার বিল-কৃষ্ণপুর খাল পাড়ে ১ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন এমপি ধলু ডোমারে জাতীয় সাংবাদিক সংস্থার কমিটি গঠন, সভাপতি পাখী, সম্পাদক মানিক, সাংগঠনিক আলভী ফ্রান্সের হাতে আর্জেন্টিনা-মিশরের বাঁশি রাঙামাটিতে সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান বৃষকেতু চাকমাসহ দুই আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার  হাতিয়ার সঙ্গে সারা দেশের নৌ চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা নওগাঁর পত্নীতলায় র‍্যাব-৫-এর অভিযানে চোলাইমদসহ এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার  ঢাকা জেলা ছাত্রদল নেতা তমিজকে উপদেষ্টা করে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান পরিষদ গঠন নোয়াখালীতে ইসলামী ব্যাংক আয়োজিত এসএমই উদ্যোক্তাদের প্রশিক্ষণ সমাপ্ত রাঙামাটিতে নিরাপদ সড়কের চ্যালেঞ্জ: সীমিত জনবল নিয়েই ট্রাফিক পুলিশের নিরলস প্রচেষ্টা রাশিয়ায় আন্তর্জাতিক চিত্রকর্ম প্রতিযোগিতার সেরা তালিকায় ঢাবি শিক্ষার্থী অরণীর শিল্পকর্ম

নোয়াখালীতে ইসলামী ব্যাংক আয়োজিত এসএমই উদ্যোক্তাদের প্রশিক্ষণ সমাপ্ত

Reporter Name
  • Update Time : সোমবার, ৬ জুলাই, ২০২৬
  • ২২ Time View

ডেস্ক নিউজ : বাংলাদেশ ব্যাংক ও ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর যৌথ উদ্যোগে ক্ষুুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের (এসএমই) দক্ষতা উন্নয়নে আয়োজিত মাসব্যাপী “উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচি”-এর সমাপনী, সনদপত্র বিতরণ ও বিনিয়োগ প্রদান অনুষ্ঠান ৫ জুলাই ২০২৬, রবিবার ইসলামী ব্যাংকের নোয়াখালী জোনাল অফিসে অনুষ্ঠিত হয়েছে।

এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি)-এর অর্থায়নে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটিটিভনেস অ্যান্ড ইনোভেশন প্রোগ্রাম (এসআইসিআইপি)-এর আওতায় বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্ট (এসএমই অ্যান্ড এসপিডি)-এর তত্ত্বাবধানে এ প্রশিক্ষণ কর্মসূচি পরিচালিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও নোয়াখালী জোনপ্রধান মোহা. আনোয়ার হোসাইন।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক মোঃ মাসুম বিল্লাহ এবং বিশেষ অতিথি ছিলেন যুগ্ম পরিচালক মোহাম্মদ ওয়াসিম। এ সময় ইসলামী ব্যাংকের মাইজদি কোর্ট শাখার প্রধান মোহাম্মদ মহিউদ্দিন মাহমুদ এবং চৌমুহনী শাখার প্রধান মোঃ হারুনুর রশিদ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদপত্র বিতরণ, ইসলামী ব্যাংকের মার্চেন্ট কিউআর প্রদান এবং তিনজন উদ্যোক্তার মধ্যে তাৎক্ষণিক বিনিয়োগ বিতরণ করা হয়। উল্লেখ্য, নোয়াখালী, ফেনী ও লক্ষ্মীপুর জেলার বাছাইকৃত ২৫ জন সম্ভাবনাময় এসএমই উদ্যোক্তা মাসব্যাপী এ প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

কিউএনবি/আয়শা/০৬ জুলাই ২০২৬,/সন্ধ্যা ৭:৪৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit