রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন
শিরোনাম
আশুলিয়ায় দরজা খোলা রুম থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার ২৫ হাজার কোটি টাকার সাম্রাজ্যের উত্তরাধিকার, কে এই কাব্য সুখবর পেলেন রিজওয়ান সরাইলে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ আয়ের চেয়ে ব্যয় বেশি: দেশের প্রায় ৪৭ শতাংশ পরিবার ঋণগ্রস্ত বিমানবাহিনীর সাবেক প্রধান হান্নান কাতারে গ্রেপ্তার অভিযান: ঢাকায় ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯০, মামলা ৪২ কুড়িগ্রামের ফুলবাড়ীতে বিএনপির কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ বীর চট্টলার গুণীজনদের কে সংবর্ধনা ও শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান করেছে চট্টগ্রাম সমিতি ঢাবিতে ১৬০ দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিকে সাদা ছড়ি ও আর্থিক সহায়তা প্রদান

রাশিয়ায় আন্তর্জাতিক চিত্রকর্ম প্রতিযোগিতার সেরা তালিকায় ঢাবি শিক্ষার্থী অরণীর শিল্পকর্ম

Reporter Name
  • Update Time : সোমবার, ৬ জুলাই, ২০২৬
  • ৬০ Time View

জালাল আহমদ, ঢাবি প্রতিনিধি : রাশিয়ায় ‘KARTINA MIRA’ শীর্ষক আন্তর্জাতিক চিত্রকর্ম প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদভুক্ত অঙ্কন ও চিত্রায়ণ বিভাগের ২০১৮-২০১৯ সেশনের শিক্ষার্থী অরনী হোসেন অথৈ-এর আঁকা ‘‘The Craftsman’’ শীর্ষক চিত্রকর্মটি সেরা হিসেবে নির্বাচিত হয়েছে।

তরুণ শিল্পীদের নিয়ে সম্প্রতি রাশিয়ার সামারা শহরে এই আন্তর্জাতিক চিত্রকর্ম প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উল্লেখ্য, প্রতিযোগিতায় বিশ্বের বিভিন্ন দেশের তরুণ শিল্পীদের মোট ১হাজার ৬শ’ ৫৩টি চিত্রকর্ম জমা পড়ে। সেন্ট পিটার্সবার্গ বিশ্ববিদ্যালয়ের রেক্টর নিকোলাই মিখাইলোভিচ ক্রোপাচেভ (Nikolay Mikhaylovich Kropachev) গত ২৪ জুন ২০২৬ বিশ্ববিদ্যালয়ের স্টেট ট্রেটইয়াকোভ গ্যালারিতে (State Tretyakov Gallery) এক অনুষ্ঠানে অরনী হোসেন অথৈ-কে সনদপত্র ও সম্মাননা প্রদান করেন।

কৃতী এই শিক্ষার্থী আজ ০৫ জুলাই (২০২৬) রবিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের সঙ্গে সাক্ষাৎ করেন। আন্তর্জাতিক চিত্রকর্ম প্রতিযোগিতায় সেরা শিল্পী হিসেবে নির্বাচিত হওয়ায় উপাচার্য অরনী হোসেন অথৈ-কে আন্তরিক অভিনন্দন জানান। তিনি বলেন, তার এই অর্জনে ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবার অত্যন্ত আনন্দিত ও গর্বিত।

কিউএনবি/আয়শা/০৬ জুলাই ২০২৬,/সন্ধ্যা ৭:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit