বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন
শিরোনাম
সাহিত্যে নোবেল পেলেন কানাডার কবি ও প্রাবন্ধিক অ্যান কারসন নবীওয়ালা কাজ দাওয়াতে তাবলিগ উলিপুরে নজরুল বর্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ আশুলিয়ায় পানির ট্যাংকির পাশে প্রবাসীর স্ত্রীর লাশ ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী মাটিরাঙ্গায় ৯ দুর্গাপূজা মণ্ডপে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সাড়ে ৫ টন চাল বিতরণ। ‘এই ভালোবাসা তোমার নিজের অর্জিত’—মেসির বিদায়ে রোকুজ্জোর আবেগঘন বার্তা ধোলাইখাল ট্রাকস্ট্যান্ড সরিয়ে নেওয়ার জন্য ডিএসসিসিকে ইশরাকের চিঠি দীর্ঘ দিন বন্ধ থাকার পর সিসিকের নতুন পরিকল্পনায় সিলেট জালালাবাদ সিটি পার্ক র‌্যাঙ্কিংয়ে আরও নিচে নামল ব্রাজিল, আর্জেন্টিনা কততে?

রাঙামাটিতে সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান বৃষকেতু চাকমাসহ দুই আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

Reporter Name
  • Update Time : সোমবার, ৬ জুলাই, ২০২৬
  • ৫৮ Time View

আলমগীর মানিক, রাঙামাটি : রাঙামাটিতে সাবেক পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের নেতা বৃষকেতু চাকমা এবং বাঘাইছড়ি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন আল মামুনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (৫ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে রাঙামাটি শহরের কসমস হোটেল প্রাঙ্গণে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে কোতোয়ালি থানার একটি বিশেষ আভিযানিক দল।

বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জসিম উদ্দিন বলেন, অপারেশন ‘ডেভিল হান্ট’-সংশ্লিষ্ট একটি মামলায় তাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান বৃষকেতু চাকমাসহ জেলা ও উপজেলা আওয়ামী লীগের একাধিক নেতা আত্মগোপনে ছিলেন।

দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর রোববার তারা রাঙামাটিতে এলে স্থানীয় সূত্রে পাওয়া গোপন সংবাদের ভিত্তিতে কসমস হোটেল এলাকায় অভিযান পরিচালনা করে পুলিশ। অভিযানে বৃষকেতু চাকমা ও গিয়াস উদ্দিন আল মামুনকে আটক করা হয়। পরে তাদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মামলার তদন্ত চলমান রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/০৬ জুলাই ২০২৬,/সন্ধ্যা ৭:৫৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit