বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন
শিরোনাম
সাহিত্যে নোবেল পেলেন কানাডার কবি ও প্রাবন্ধিক অ্যান কারসন নবীওয়ালা কাজ দাওয়াতে তাবলিগ উলিপুরে নজরুল বর্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ আশুলিয়ায় পানির ট্যাংকির পাশে প্রবাসীর স্ত্রীর লাশ ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী মাটিরাঙ্গায় ৯ দুর্গাপূজা মণ্ডপে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সাড়ে ৫ টন চাল বিতরণ। ‘এই ভালোবাসা তোমার নিজের অর্জিত’—মেসির বিদায়ে রোকুজ্জোর আবেগঘন বার্তা ধোলাইখাল ট্রাকস্ট্যান্ড সরিয়ে নেওয়ার জন্য ডিএসসিসিকে ইশরাকের চিঠি দীর্ঘ দিন বন্ধ থাকার পর সিসিকের নতুন পরিকল্পনায় সিলেট জালালাবাদ সিটি পার্ক র‌্যাঙ্কিংয়ে আরও নিচে নামল ব্রাজিল, আর্জেন্টিনা কততে?

‘এই ভালোবাসা তোমার নিজের অর্জিত’—মেসির বিদায়ে রোকুজ্জোর আবেগঘন বার্তা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
  • ১৯ Time View

স্পোর্টস ডেস্ক : বুয়েনস আয়ার্সে বেনিনের বিরুদ্ধে ৩-০ গোলের বর্ণিল জয়ে আর্জেন্টিনা জাতীয় দলকে বিদায় জানিয়েছেন ফুটবল কিংবদন্তি লিওনেল মেসি। আন্তর্জাতিক ফুটবলে নিজের শেষ ম্যাচে এক গোল ও দুই অ্যাসিস্টে এক স্মরনীয় রাত উপহার দিয়েছেন এই মহাতারকা। 

মেসির এই ঐতিহাসিক যাত্রার অংশ হতে পেরে নিজেকে সৌভাগ্যবতী মনে করার পাশাপাশি তিনি মেসিকে ধন্যবাদও জানান। আন্তোনেলা লেখেন, ‘কিছু রাত থাকে যা পুরো জীবনের গল্প বলে দেয়। গতকালের রাতটি ছিল তেমনই এক রাত। তোমাকে ঘিরে এত ভালোবাসা, মানুষের অগাধ কৃতজ্ঞতা প্রকাশ দেখতে কী যে সুন্দর লাগছিল! এই ভালোবাসা তোমার নিজের অর্জিত। নিজের ব্যক্তিত্ব, নম্রতা, দেশের প্রতি কমিটমেন্ট আর এই জার্সিটার প্রতি উজাড় করে দেওয়া হৃদয় দিয়ে তুমি এটা গড়েছ।’ 

তিনি আরও যোগ করেন, ‘তোমার পাশে থেকে এই পথ চলার সুযোগ পাওয়াটা বিশাল সৌভাগ্যের। জীবনের এত বড় একটা অধ্যায় তুমি যেভাবে শেষ করলে, তা দেখে সত্যি রোমাঞ্চিত। আমাদের এত কিছু শেখানোর জন্য তোমাকে ধন্যবাদ! আমরা তোমাকে অনেক ভালোবাসি, লিও মেসি। সবসময় তোমার পাশে আছি।’

প্রসঙ্গত, মেসির এই বিদায়ী ম্যাচ এবং এর আবহজুড়ে ছিল আবেগঘন মুহূর্ত। বুয়েনস আয়ার্স বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান থেকে শুরু করে তার ক্যারিয়ারের সেরা মুহূর্তগুলো নিয়ে বিশেষ ড্রোন শো—সবমিলিয়ে এক রাজকীয় সংবর্ধনা দেওয়া হয় এই আর্জেন্টাইন জাদুকরকে। কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনার পাশাপাশি আর্জেন্টাইন ফুটবলে মেসির স্থানও চিরস্মরণীয় হয়ে থাকবে। 

 

 

কিউএনবি/আয়শা/০৮ অক্টোবর ২০২৬,/বিকাল ৫:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit