মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৯:১১ অপরাহ্ন
শিরোনাম
পোল্যান্ডে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ও সেনা পাঠাচ্ছে সুইডেন ‘বাংলা একাডেমি ফন্ট’ এর উদ্বোধন ইতালির নামে মালয়েশিয়ায় পাচার দুইজন গ্রেপ্তার  শার্শায় কভারভ্যান নিয়ন্ত্রন হারিয়ে গাছের সাথে ধাক্কায় হেলফার নিহত শার্শায় নেশাজাতীয় ২শ বোতল সিরাপসহ আটক ২ এজেন্ট ব্যাংকের দুই কর্মকর্তাকে  পিটিয়ে ৩৪ লাখ টাকা ছিনতাই নওগাঁয় হত্যা মামলায় এক জনের যাবজ্জীবন কারাদণ্ড পাহাড় কেটে ইটভাটা, রাঙামাটিতে আ;লীগ নেতাসহ সাবেক চেয়ারম্যানকে আসামী করে মামলা কান্না থেকে কিংবদন্তি—আর্জেন্টিনার জার্সিতে মেসির মহাকাব্যিক যাত্রা মাটিরাঙ্গায় শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু ও উৎসবমুখর করতে প্রস্তুতিসভা।

ঢাকা জেলা ছাত্রদল নেতা তমিজকে উপদেষ্টা করে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান পরিষদ গঠন

Reporter Name
  • Update Time : সোমবার, ৬ জুলাই, ২০২৬
  • ৪৬ Time View
আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি : ঐতিহাসিক জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের চেতনা সংরক্ষণ, গণতন্ত্রের মূল্যবোধ সমুন্নত রাখা এবং উদযাপনমূলক কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ঢাকা-১৯ (সাভার-আশুলিয়া) নির্বাচনী এলাকায় ‘ঐতিহাসিক জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান উদযাপন উপদেষ্টা পরিষদ-২০২৬’ গঠন করা হয়েছে।

নবগঠিত পরিষদে ১৫ সদস্যের উপদেষ্টা পরিষদ ঘোষণা করা হয়েছে। এতে উপদেষ্টা হিসেবে রয়েছেন ঢাকা জেলা উত্তর ছাত্র দলের সভাপতি মোহাম্মদ তমিজ উদ্দিন। এছাড়া উপদেষ্টা পরিষদের অন্যান্য সদস্যরা হলেন—জহির মোহাম্মদ বাবর, ওয়াসিম আহমেদ অনিক, ঢাকা জেলা উত্তর ছাত্র দলের সাধারণ সম্পাদক মাহফুজ ইকবাল, নবীনুল ইসলাম নবীন, সেলিম রেজা, জনি দেওয়ান, রাকিব খন্দকার, মঞ্জুরুল হক সৌরভ, সুজন সিকদার, এহসানুল হক ফেরদৌস, ইয়ালিদ নাঈম, লিংকন মিয়া, মো. নির্জন ও তোফায়েল হোসেন।

পরিষদের সম্মানিত সদস্য হিসেবে রাখা হয়েছে রকিব দেওয়ান রকি, মো. শহিদুল ইসলাম, মো. সুরুজ্জামান এবং তানিয়া ইয়াসমিনকে। এছাড়া সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন আরমান হোসেন বাবু, ইমু ইমরান, থানা ছাত্র দলের সভাপতি মো. সানোয়ার হোসাইন, সাধারণ সম্পাদক ঈসমাইল হাবিব, আহমেদ ফয়সাল, মোশারফ হিমেল খান, কমল চন্দ্র, রহিচ আহমেদ রাফি, রায়হান মাহাবুব, আলহাজ্ব মাদবর, রাসেল তালুকদার স্বাধীন, তাজ খান নাঈম, মো. জাহিদুল ইসলাম শাওন, মো. মোজাম্মেল হোসেন মজুমদার, তানজীল রহমান, শাকিল হোসেন, রয়মান মোস্তফা, মিজানুর রহমান, মাহমুদুল হাসান শোভন, শাফি ইমাম এবং মো. রিয়াদ হোসেন রিকু।

সংগঠনটির উপদেষ্টা মোহাম্মদ তমিজ উদ্দিন বলেন, ঐতিহাসিক জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের ইতিহাস, গণতান্ত্রিক চেতনা এবং শহীদদের আত্মত্যাগ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে পরিষদটি বিভিন্ন কর্মসূচি গ্রহণ করবে। একই সঙ্গে সাভার-আশুলিয়াজুড়ে ব্যাপক জনসম্পৃক্ততার মাধ্যমে উদযাপন কার্যক্রম সফল করতে পরিষদের সদস্যরা ঐক্যবদ্ধভাবে কাজ করবেন বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

 

 

কিউএনবি/আয়শা/০৬ জুলাই ২০২৬,/সন্ধ্যা ৭:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit