সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
আইটি, এআই, সার ও জ্বালানি খাতে বিনিয়োগে মারুবেনি কর্পোরেশনকে আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জার্মান পর্যটকের মালামাল চুরি করা যুবককে ধরতে পুরস্কার ঘোষণা উচ্চ আয়ের পাশাপাশি যে ১০ পেশায় রয়েছে কাজের আনন্দ খাবারের আগে অলিভ অয়েল খেলে রক্তে শর্করা বাড়ে ধীরে, বলছে গবেষণা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের বৈঠক ফ্যাটি লিভার থেকে লিভার ক্যানসার, যে ৭ লক্ষণে হবেন সতর্ক নিজের মত প্রকাশ করলে কিংবা অন্যায়ের প্রতিবাদ করলে ‘অলক্ষ্মী’: ইশা সাহা ময়নাতদন্তের রিপোর্টে মিলল নানা পাটেকারের মৃত্যুর প্রকৃত কারণ দুর্গাপূজায় টানা তিন দিন বন্ধ থাকবে ব্যাংক জমাদিউল আউয়ালের চাঁদ দেখা যায়নি

ফ্রান্সের হাতে আর্জেন্টিনা-মিশরের বাঁশি

Reporter Name
  • Update Time : সোমবার, ৬ জুলাই, ২০২৬
  • ৫৫ Time View

স্পোর্টস ডেস্ক : আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে শেষ মুহূর্তের কৌশল সাজাতে ব্যস্ত আর্জেন্টিনা আর মিশর। বিশ্বকাপের শেষ ষোলোর নকআউট লড়াইয়ে দুই দলের ফুটবলারদের স্নায়ুর পরীক্ষা তো হবেই, কিন্তু মাঠের আসল নিয়ন্ত্রণ যার বাঁশিতে, সেই মানুষটিকে চেনেন? নাম ফ্রাঁসোয়া ল্যাতেক্সিয়ে। ৩৬ বছর বয়সি এই ফরাসি রেফারিকে এবার আলবিসেলেস্তেদের অগ্নিপরীক্ষার ম্যাচে দায়িত্ব দিয়েছে ফিফা। 

আর্জেন্টিনা কিংবা মিশর—দুই দলের সিনিয়র কোনো আন্তর্জাতিক ম্যাচেই এর আগে বাঁশি বাজানোর অভিজ্ঞতা নেই ল্যাতেক্সিয়য়ের। তবে আর্জেন্টিনার ডাগআউট বা ফুটবলারদের জন্য তিনি একেবারে অচেনা কেউ নন। বিশেষ করে ডিফেন্ডার নিকোলাস তাগলিয়াফিকোর একটা পুরনো ক্ষত মনে করিয়ে দিতে পারেন এই ফরাসি।

গল্পটা ঘরোয়া ফুটবলের। ফরাসি লিগ ওয়ানে অলিম্পিক লিওঁতে খেলেন তাগলিয়াফিকো। গত ২২ মার্চের এক ম্যাচে মোনাকোর বিপক্ষে ঘরের মাঠে ২-১ ব্যবধানে হেরেছিল লিওঁ। সেই ম্যাচে তাগলিয়াফিকোকে লাল কার্ড দেখিয়ে মাঠছাড়া করেছিলেন আর কেউ নন, এই ল্যাতেক্সিয়ে! আটলান্টার মাঠে যখন তাগলিয়াফিকো রক্ষণে দাঁড়াবেন, তখন রেফারির পকেটের দিকে তাকালে সেই লিগ ওয়ানের স্মৃতি কি একটু হলেও মনে পড়বে না তার?

অবশ্য ল্যাতেক্সিয়য়ের ক্যারিয়ারের গ্রাফটা বেশ দারুণ। ইউরোপিয়ান ফুটবলে তাকে ভাবা হয় অন্যতম প্রতিভাবান রেফারি। ২০১৬ সালে মাত্র ২৮ বছর বয়সে লিগ ওয়ানে ম্যাচ পরিচালনা করে ফরাসি ফুটবলের শীর্ষ স্তরের ইতিহাসে সর্বকনিষ্ঠ রেফারি হিসেবে রেকর্ড গড়েছিলেন। এর ঠিক এক বছর পরেই তার পকেটে ওঠে ফিফার ব্যাজ।  

চলতি বিশ্বকাপে অবশ্য ইতোমধ্যেই দুটি ম্যাচ সামলেছেন তিনি। গ্রুপ পর্বে ইকুয়েডরের বিপক্ষে আইভরি কোস্টের ১-০ গোলের জয় এবং কেপ ভার্দে-সৌদি আরবের গোলশূন্য ড্রয়ের ম্যাচটির দায়িত্বে ছিলেন তিনিই। এর বাইরে ২০২১ সালের ইউরোপা লিগ ফাইনাল, ২০২৩ সালের উয়েফা সুপার কাপ কিংবা ২০২৪ ইউরোর মতো বড় মঞ্চে ম্যাচ পরিচালনার অভিজ্ঞতা আছে তার ঝুলিতে।

এক নজরে আর্জেন্টিনা-মিশর ম্যাচের রেফারি প্যানেল:

প্রধান রেফারি: ফ্রাঁসোয়া ল্যাতেক্সিয়ে (ফ্রান্স)

সহকারী রেফারি ১: সিরিল মুনিয়ে (ফ্রান্স)

সহকারী রেফারি ২: মেহেদি রাহমুনি (ফ্রান্স)

চতুর্থ অফিশিয়াল: এস্পেন এসকাস (নরওয়ে)

 

 

কিউএনবি/আয়শা/০৬ জুলাই ২০২৬,/রাত ৮:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit