শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন
শিরোনাম
বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকারকে রাষ্ট্রীয় মর্যাদায় শেষবিদায় ডিমের কুসুম খেলে কি হার্টের সমস্যা বাড়তে পারে? নাভি পিল্লের নোবেল জয়ের কয়েক ঘণ্টার মধ্যেই আইসিসিতে মার্কিন নিষেধাজ্ঞা কচ্ছপের স্বর্গ আলদাব্রা, সংখ্যায় ছাড়াল সেশেলসের মানুষকেও চীনের সংশোধিত প্রতিরক্ষা মোবিলাইজেশন আইনের আওতায় প্রায় সব খাত বর্বরতার পথে যুক্তরাষ্ট্র? ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড লাইভ সম্প্রচারের সিদ্ধান্ত ঘিরে তীব্র বিতর্ক দুর্গাপূজায় আতঙ্ক নয়, নিরাপত্তায় সজাগ থাকবে বিএনপি: গয়েশ্বর বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসে ঢাবিতে দাবা প্রতিযোগিতা চার তরুণের উদ্যোগে ‘সবুজ’ বাঁশবাড়ি, মুগ্ধ পরিবেশমন্ত্রী ঋতু পরিবর্তনে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে খাবেন যে ৫ খাবার

নওগাঁর পত্নীতলায় র‍্যাব-৫-এর অভিযানে চোলাইমদসহ এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার 

Reporter Name
  • Update Time : সোমবার, ৬ জুলাই, ২০২৬
  • ৫৬ Time View
তানভীর চৌধুরী, নওগাঁ প্রতিনিধি : নওগাঁ জেলার পত্নীতলা থানাধীন উজিরপুর মিশন (ভূতপাড়া) এলাকা থেকে ১০০ লিটার চোলাইমদসহ এক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৫, সিপিসি-৩। র‍্যাব-৫ সূত্রে জানা যায়, প্রতিষ্ঠার পর থেকেই দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‍্যাব জঙ্গি, সন্ত্রাসী, মাদক, অস্ত্র, ছিনতাই, প্রতারণাসহ বিভিন্ন অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।

এরই ধারাবাহিকতায় গত কয়েকদিন ধরে র‍্যাব-৫, সিপিসি-৩-এর গোয়েন্দা দল মাদক ব্যবসায়ী অপু কুমার চৌধুরীর (৩২) এর গতিবিধি পর্যবেক্ষণ করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার  উজিরপুর মিশন (ভূতপাড়া) এলাকায় অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়। অপু উপজেলার উজিরপুর মিশন মাল্লাপাড়া গ্রামের ছোটকোন এর ছেলে। তার দেয়া তথ্য ও সাক্ষীদের উপস্থিতিতে তার কাছ থেকে ১০০ লিটার অবৈধ চোলাইমদ উদ্ধার করে  যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩০ হাজার টাকা। মাদক কারবারী চক্রের অন্যান্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে তাদের গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে । গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী মামলা দায়ের করে পত্নীতলা থানায় হস্তান্তর করা হয়েছে।

অপর দিকে পত্নীতলা থানা পুলিশ একই দিনে মাদক বিরোধী পৃথক অভিযানে অবৈধ মাদক সেবনের অভিযোগে চারজনকে গ্রেপ্তার করে ভ্রাম্যমাণ  আদালতে  তাদের প্রত্যেককে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করে নওগাঁ জেলা কারাগারে পাঠানো হয়েছে বলে থানা সূত্রে জানাগেছে।

 

কিউএনবি/আয়শা/০৬ জুলাই ২০২৬,/সন্ধ্যা ৭:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit