শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন
শিরোনাম
বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকারকে রাষ্ট্রীয় মর্যাদায় শেষবিদায় ডিমের কুসুম খেলে কি হার্টের সমস্যা বাড়তে পারে? নাভি পিল্লের নোবেল জয়ের কয়েক ঘণ্টার মধ্যেই আইসিসিতে মার্কিন নিষেধাজ্ঞা কচ্ছপের স্বর্গ আলদাব্রা, সংখ্যায় ছাড়াল সেশেলসের মানুষকেও চীনের সংশোধিত প্রতিরক্ষা মোবিলাইজেশন আইনের আওতায় প্রায় সব খাত বর্বরতার পথে যুক্তরাষ্ট্র? ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড লাইভ সম্প্রচারের সিদ্ধান্ত ঘিরে তীব্র বিতর্ক দুর্গাপূজায় আতঙ্ক নয়, নিরাপত্তায় সজাগ থাকবে বিএনপি: গয়েশ্বর বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসে ঢাবিতে দাবা প্রতিযোগিতা চার তরুণের উদ্যোগে ‘সবুজ’ বাঁশবাড়ি, মুগ্ধ পরিবেশমন্ত্রী ঋতু পরিবর্তনে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে খাবেন যে ৫ খাবার

ডোমারে জাতীয় সাংবাদিক সংস্থার কমিটি গঠন, সভাপতি পাখী, সম্পাদক মানিক, সাংগঠনিক আলভী

Reporter Name
  • Update Time : সোমবার, ৬ জুলাই, ২০২৬
  • ৭০ Time View

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীর ডোমারে বাংলাদেশের অন্যতম প্রাচীন, অরাজনৈতিক ও অলাভজনক সাংবাদিক সংগঠন জাতীয় সাংবাদিক সংস্থা (জেএসএস) এর ডোমার উপজেলা শাখার ২১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। নব-গঠিত কমিটিতে সভাপতি হিসাবে দৈনিক যুগান্তর প্রতিনিধি আবু ফাত্তাহ্ কামাল পাখী, সাধারণ সম্পাদক দৈনিক খবরপত্র প্রতিনিধি আনিছুর রহমান মানিক এবং ডিআরবি নিউজ প্রতিনিধি আবরার হোসেন আলভী চুরান্ত ভাবে নির্বাচিত হয়েছে।


এছাড়াও সিনিয়র সহ-সভাপতি আসাদুজ্জামান হিল্লোল, সহ-সভাপতি আতিদুল হক বাচ্চু ও খায়রুল ইসলাম জুয়েল। যুগ্ম সাধারণ সম্পাদক আহসান হাবীব লাবু, কোষাধ্যক্ষ রাজু আহমেদ, প্রচার সম্পাদক মাহাবুব রহমান মিলন, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মোহাম্মদ সালেকিন ইসলাম, দপ্তর সম্পাদক আনোয়ার হোসেন এবং ক্রীড়া সম্পাদক আব্দুর রশিদ নির্বাচিত হয়। অপরদিকে ৯ জন কার্যনির্বাহী সদস্যকে নিয়ে ২১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।

নবগঠিত কমিটির নেতৃবৃন্দ জানান, সাংবাদিকদের পেশাগত অধিকার, মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করা, বস্তুনিষ্ঠ সাংবাদিকতা চর্চা এবং গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় তারা ঐক্যবদ্ধভাবে কাজ করবেন। একই সঙ্গে ডোমার উপজেলার সাংবাদিকদের মধ্যে ঐক্য ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি, পেশাগত দক্ষতা উন্নয়ন, প্রশিক্ষণের ব্যবস্থা এবং সংগঠনের কার্যক্রমকে তৃণমূল পর্যায়ে আরও গতিশীল করতে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হবে। তারা আরও বলেন, জাতীয় সাংবাদিক সংস্থার আদর্শ ও লক্ষ্য বাস্তবায়নে সকল সাংবাদিককে সঙ্গে নিয়ে একটি শক্তিশালী, ঐক্যবদ্ধ ও দায়িত্বশীল সাংবাদিক সমাজ গড়ে তুলতে নব-গঠিত কমিটি নিরলসভাবে কাজ করবে।

 

 

কিউএনবি/আয়শা/০৬ জুলাই ২০২৬,/সন্ধ্যা ৭:৫৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit