সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন

শিশুরা আগামীর বাংলাদেশ, দেশগড়ার সৈনিক: জুবাইদা রহমান

Reporter Name
  • Update Time : সোমবার, ৬ জুলাই, ২০২৬
  • ৪৩ Time View

ডেস্ক নিউজ : আগামীর বাংলাদেশ গড়তে শিশুদের প্রস্তুত হওয়ার আহ্বান জানিয়েছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের সহ সভাপতি ও প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। তিনি বলেছেন, শিশুরাই জাতির ভবিষ্যৎ। তারাই আগামীর বাংলাদেশ, দেশগড়ার সৈনিক।

সোমবার (৬ জুলাই) রাজধানীর তেজগাঁওয়ে সমাজসেবা অধিদপ্তরের শিশু পরিচর্যা ও পুনর্বাসন কার্যক্রম পরিদর্শন ও মতবিনিময়ে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সরকারি শিশু পরিবারের সদস্যরা নাচ, গান ও সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে ডা. জুবাইদা রহমানকে স্বাগত জানান। তিনি শিশুদের বিভিন্ন পরিবেশনা উপভোগ করেন। 

তিনি আশা প্রকাশ করেন, লেখাপড়া ও সুশিক্ষার মাধ্যমে এসব শিশুই ভবিষ্যতে নিজ নিজ ক্ষেত্রে সফল হয়ে বাংলাদেশের মুখ উজ্জ্বল করবে। এসময়, ছোটবেলা থেকেই শিশুদের সততা ও নিয়মানুবর্তিতার ভিত্তি স্থাপনের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

 

 

কিউএনবি/আয়শা/০৬ জুলাই ২০২৬,/বিকাল ৫:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit