বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ওয়ানডে ক্রিকেটে ব্যক্তিগত সেরা ৫ ইনিংস নওগাঁয় হত্যা মামলায় আসামি সাংবাদিক; জানেন না বাদী নিজেই ঘরে ঘুমিয়ে থাকা মাদ্রাসা ছাত্রের মরদেহ মিলল ধান খেতের পাশে বোচাগঞ্জে একতা ডায়াগনষ্টিক সেন্টারের উদ্বোধন আটোয়ারীতে সমবায়ীদের অংশগ্রহণে দিনব্যাপী ভ্রাম্যমান প্রশিক্ষণ জিয়াউর রহমান যে লক্ষ্য নিয়ে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল প্রতিষ্ঠা করেছিলেন ওয়াসিম-ওয়াকারের বোলিং আজও ক্রিকেট বিশ্বে যে কারণে অনন্য কুষ্টিয়ার দৌলতপুরে মাছ ব্যবসায়ীকে গাছের সঙ্গে বেঁধে টাকা ছিনতাই কুষ্টিয়ার দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় সাবেক অবসরপ্রাপ্ত সেনা সদস্য নিহত

ভূরুঙ্গামারীতে মাদরাসা সুপারের ভো-দৌড়

মাইদুল ইসলাম মুকুল ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি ।
  • Update Time : শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৫৩ Time View

মাইদুল ইসলাম মুকুল ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে উপজেলা নির্বাহী অফিসারকে ঘুষ দিতে গিয়ে গ্রেপ্তার এড়াতে ইউএনও কার্যালয় থেকে  দৌড়ে পালালেন এক মাদ্রাসা সুপার। বৃহস্পতিবার বিকেলে ভূরুঙ্গামারী উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এ ঘটনা ঘটে। দৌড়ে পলায়ন করা ওই ব্যক্তির নাম মো. সাইদুর রহমান। তিনি ভূরুঙ্গামারী উপজেলার কামাত আঙ্গারীয়া দাখিল মাদ্রাসার সুপার বলে জানা গেছে।

উপজেলা নির্বাহী অফিস  ও সরেজমিন তদন্ত সূত্রে জানাযায়, কামাত আঙ্গারিয়া দাখিল মাদ্রাসার সুপার সাইদুর রহমানের বিরুদ্ধে অবৈধ নিয়োগ প্রদান, নিয়োগ বাণিজ্য, জাল-জালিয়াতি, অকারণে স্টাফদের বেতন বন্ধ করা, সরকারি বরাদ্দ আত্মসাৎ, মাদ্রাসার গাছ কেটে নিজের কাজে লাগানোসহ বেশ কিছু মারাত্মক অভিযোগ উপজেলা নির্বাহী অফিসারের তদন্তাধীন রয়েছে। এসব অভিযোগে ইতিমধ্যে সুপারের পদত্যাগের এক দফা দাবিতে মানববন্ধন করেছে ভূক্তভোগীরা।

উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে আগামী কয়েকদিনের মধ্যে এসব অভিযোগের তদন্ত প্রতিবেদন সংশ্লিষ্ট দপ্তরে প্রেরণ করার কথা রয়েছে। এমতাবস্থায় বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে কামাত আঙ্গারিয়া দাখিল মাদ্রাসার সুপার ইউএনওর কার্যালয়ে যান। সেখানে গিয়ে তিনি ইউএনওকে এক বান্ডিল টাকা ঘুষ দেয়ার চেষ্টা করেন। এঘটনায় ইউএনও ক্ষিপ্ত হয়ে সুপারকে আটক করতে অফিস স্টাফদের তার কক্ষে ডাকেন।

অফিস স্টাফরা কক্ষে পৌছার আগেই সুপার টাকা নিয়ে দৌড়ে ইউএনওর কক্ষ ত্যাগ করে পলায়ন করেন। ঘটনার সত্যতা জানতে কামাত আঙ্গারীয়া দাখিল মাদ্রাসার অভিযুক্ত  সুপার মো. সাইদুর রহমানের বক্তব্য জানতে  তার ব্যবহৃত মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, ‘ইউএনও মাদ্রাসার সভাপতি। শিক্ষকদের বন্ধ হওয়া বেতন ভাতা  ছাড় দেয়ার অনুরোধ করতে আমি তার অফিসে গিয়েছিলাম। বর্তমানে আমি ছাত্র- শিক্ষকদের বাঁধার মুখে প্রতিষ্ঠানে ঢুকতে পারছি না। এ অবস্থায় আমি থানায় জিডি করার অনুমতি চাইলে তিনি আমার উপর ক্ষিপ্ত হন।’ঘুষ প্রদান চেষ্টার বিষয়টি তিনি অস্বীকার করেন।

ভূরুঙ্গামারী উপজেলা নির্বাহী অফিসার মো. গোলাম ফেরদৌস ঘটনার সত্যতা  স্বীকার করে বলেন, কামাত আঙ্গারীয়া দাখিল মাদ্রাসার সুপারের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ হয়েছে।  এসব অভিযোগ তদন্তের জন্য একটি কমিটি করা হয়েছে। তিনি অফিসে এসে আমাকে টাকা দিতে চেয়েছেন। তার এমন ধৃষ্টতা মেনে নেয়া যায় না। সুপারের বিরুদ্ধে থানায় একটি জিডি করা হয়েছে। দ্রুত তার বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা  গ্রহণ করা হবে। ভূরুঙ্গামারী থানর ওসি রুহুল আমিন বলেন, উপজেলা নির্বাহী অফিসার গত রাতে কামাত আঙ্গারীয়া দাখিল মাদরাসার সুপারের নামে জিডি করেছেন। পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

কিউএনবি/আয়শা/২৭ সেপ্টেম্বর ২০২৪,/বিকাল ৪:২৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit