শনিবার, ১৬ মে ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন
শিরোনাম
ডোমারে জিনের বাদশা সাইফুল ও খায়রুল মাদক সহ গ্রেফতার প্রথম দিন শেষে ২৫৭ রানে পিছিয়ে পাকিস্তান ইরান অন্তহীন ধৈর্য ধরবে না: খামেনির উপদেষ্টা দরিদ্র জনগোষ্ঠীর চিকিৎসা ব্যয় সরকার বহন করবে : অর্থমন্ত্রী গাজীপুরে পাঁচ খুন: অভিযুক্ত ফোরকানের লাশ পদ্মা থেকে উদ্ধার পশ্চিমবঙ্গ সরকারকে মির্জা ফখরুল : বাংলাদেশের বিরুদ্ধে উসকানিমূলক বক্তব্য দেবেন না মওলানা ভাসানী ফারাক্কা লংমার্চ করেছে, প্রয়োজনে আমরা সীমান্ত লংমার্চের ঘোষণা দিবো: নাহিদ ইসলাম ব্যাংককে পণ্যবাহী ট্রেন-বাস সংঘর্ষে নিহত কমপক্ষে ৮ জিলহজের প্রথম ১০ দিনে বেশি বেশি নেক আমল করুন: সৌদির গ্র্যান্ড মুফতি হাম উপসর্গে আরো ২ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ৪৫০

নেহার সঙ্গে বিচ্ছেদের বিষয়ে এবার মুখ খুললেন রোহন

Reporter Name
  • Update Time : বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ৬৪ Time View

বিনোদন ডেস্ক : বলিউডের জনপ্রিয় শিল্পী নেহা কক্কর আর অভিনেতা রোহনপ্রিত সিংয়ের বিবাহিত জীবন নাকি একেবারেই ঠিকভাবে চলছে না। বিনোদন জগতের তারকা মানেই তাদের ব্যক্তিগত জীবনের উত্থান-পতন সবসময় লাইম লাইটে উঠে আসা। এবার অনেক দিন ধরেই গুঞ্জন চলছে— গায়িকা নেহার জীবন কোনোভাবেই ঠিক নেই। বিবাহবিচ্ছেদের পর্যায়ে চলে গেছে এ দম্পতি।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দিয়ে এ গায়িকা বলেছেন— তাদের মধ্যে আর মোটেও সব ঠিকঠাক নেই। তাদের বিবাহবিচ্ছেদের গুজব দাবানলের মতো ছড়িয়ে পড়ছে। অবশেষে এ বিচ্ছেদের বিষয়ে নীরবতা ভাঙলেন রোহনপ্রিত সিং। 

ভারতীয় গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘গুজব মানে গুজবই, সেগুলো সত্য নয়। এগুলো বানানো জিনিস— আগামীকাল কেউ কিছু বলবে, পরশু কেউ কিছু লিখবে। 

রোহন বলেন, তবে হ্যাঁ, এই জিনিসগুলো আপনার ব্যক্তিগত সম্পর্কের ওপর প্রভাব ফেলবে না। আপনার এক কানে শোনা উচিত, অন্য কান দিয়ে বের করে দেওয়া উচিত।

এ অভিনেতা বলেন, আলোচনা তাকে নিয়েই হয়, মানুষ যার ব্যাপারে কথা বলতে বেশি ভালোবাসে। তাই আমাদের নিয়ে বলুক কথা লোকে। মানুষের মনে তো আছি। তিনি স্পষ্ট জানিয়ে দেন, নেহা কক্করের সঙ্গে বিবাহবিচ্ছেদের খবরে কোনো সত্যতা নেই।

এর আগে কপিল শর্মার শোতে এসে নেহা জানিয়েছিলেন— রোহনপ্রিত শুরুতে বিয়ের জন্য রাজি ছিল না। কারণ মাত্র ২৫ বছরেই বিয়ের বাঁধনে পড়তে মন থেকে তৈরি ছিল না। আবার ৩৩ বছরের নেহা এই বয়সে প্রেম করতে রাজি না। 

প্রসঙ্গত, ২০২১ সালের আগস্ট মাসে ‘নেহু দা বিহা’ মিউজিক ভিডিওর সেটে প্রথম পরিচয় এই জুটির। তিন মাসের মধ্যেই বিয়ের পর্ব সেরে ফেলেন তারা।

কিউএনবি/অনিমা/২৫ সেপ্টেম্বর ২০২৪,/সকাল ১০:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit