বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
প্রতিবন্ধী শিশুদের পুনর্বাসনে ২২ জেলায় হচ্ছে ‘শিশু স্বর্গ’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী রাজু হত্যা মামলায় সাবেক এমপি মোশতাক রুহী ৪ দিনের রিমান্ডে রোহিঙ্গা সংকটে টেকসই প্রত্যাবাসনে আন্তর্জাতিক উদ্যোগের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ফেডারেশন কাপে দারুণ শুরু বসুন্ধরা কিংসের রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে আরও জোরালো ভূমিকা রাখতে চায় ভারত বন্ধুদের সঙ্গে না পেরে ভিন্ন চেষ্টা, ‘গোপন প্রতিভা’ ফাঁস করলেন জাহ্নবী আদালত থেকে পালালেন আসামি, কনস্টেবল বরখাস্ত গোপালগঞ্জে মানব পাচার চক্রের অন্যতম হোতা রঞ্জন মন্ডল গ্রেপ্তার সাংবিধানিকভাবে দায়মুক্তি পাচ্ছেন জুলাইযোদ্ধারা: স্বরাষ্ট্রমন্ত্রী আগস্ট থেকে ইয়েমেনে বাস্তুচ্যুত ১ লাখ ৩০ হাজারের বেশি মানুষ

আনুশকার জন্য পুরোনো যে অভ্যাস ছেড়ে দিলেন বিরাট

Reporter Name
  • Update Time : শনিবার, ১৬ মে, ২০২৬
  • ৬৬ Time View

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা ও ক্রিকেট তারকা বিরাট কোহলি দম্পতি বর্তমানে মুম্বাই ছেড়ে লন্ডনে বসবাস করছেন। এ মুহূর্তে অভিনেত্রী সিনেমা থেকে বেশ অনেকটাই দূরে আছেন। আধ্যাত্মিকতার পথ বেছে নিয়েছেন আনুশকা শর্মা। গলায় তুলসীর মালা ধারণ করেছেন তিনি।একেবারে মাছ-মাংস খাওয়া ছেড়ে দিয়েছেন অভিনেত্রী। স্ত্রীকে দেখে বিরাট কোহলিও নাকি আমিষ ত্যাগ করেছেন। এর ফলে কী অনুভূত তারকা দম্পতির মিল খুঁজে পেয়েছেন সামাজিক মাধ্যমের নেটিজেন থেকে শুরু করে তার ভক্ত-অনুরাগীরা?

এর আগে ২০১৫ সালেই নিরামিষাশী হয়ে যান আনুশকা শর্মা। শুধু তা-ই নয়, দুগ্ধজাত খাবারও খান না অভিনেত্রী। অন্যদিকে বিরাট বলেন, আনুশকার পশু-পাখির প্রতি ভালোবাসা থেকেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ক্রিকেট তারকাও মাছ-মাংস খাওয়া ছেড়ে ভালোই আছেন। 

স্ত্রী আনুশকা শর্মাই তার জীবনটা বদলে দিয়েছেন বলে জানিয়েছেন বিরাট কোহলি। তিনি বলেন, আনুশকা আসলে আমার জীবনে অনেক নতুন শিক্ষা দিয়েছে। যার মধ্যে এটাও একটি। আমি মানুষ হিসাবে আগের থেকে অনেক বেশি ভালো হয়েছি আনুশকার কারণে। পশুদের ভালোবেসে নিরামিষাশী হওয়ার চিন্তাভাবনা আমাকে অনুপ্রাণিত করেছিল।

তবে আনুশকা শর্মা যতটা সহজে আমিষ ছাড়তে পেরেছেন, বিরাটের জন্য ব্যাপারটি ততটা সহজ ছিল না বলে জানিয়েছেন বিরাট কোহলি। তিনি বলেন, আমার জন্য আমিষ ছাড়া সহজ ছিল না। কিন্তু এ সিদ্ধান্ত আমার জীবনধারায় পরিবর্তন এনেছে।

 

 

কিউএনবি/আয়শা/ ১৬ মে ২০২৬,/বিকাল ৫:২৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit