বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৪:৪৪ অপরাহ্ন
শিরোনাম

মুক্তি পেলো বিশ্বকাপের অফিসিয়াল থিম সং ‘দাই দাই’

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৫ মে, ২০২৬
  • ৫৮ Time View

ডেস্কনিউজঃ কলম্বিয়ান পপ তারকা শাকিরা ও নাইজেরিয়ান বার্না বয়ের কণ্ঠে প্রকাশিত হয়েছে ফিফা বিশ্বকাপ ২০২৬-এর অফিসিয়াল গান ‘দাই দাই’। শুক্রবার (১৫ মে) প্রকাশিত প্রায় চার মিনিট দৈর্ঘ্যের এই গান ইতোমধ্যেই বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।

আফ্রোবিটস, ড্যান্স-পপ, রেগেটন ও বিশ্বসংগীতের মিশেলে তৈরি ‘দাই দাই’ গানে ফুটবলের আবেগ, সংগ্রাম ও অনুপ্রেরণার বার্তা তুলে ধরা হয়েছে। সপ্তাহখানেক আগেই এক মিনিট ৭ সেকেন্ডের টিজারে ঝলক দেখিয়েছিলেন শাকিরা।

শুক্রবার (১৫ মে) আনুষ্ঠানিকভাবে এই গানের মুক্তির ঘোষণা দিয়ে ফিফা জানায়, এই গান থেকে পাওয়া রয়্যালটি তাদের গ্লোবাল সিটিজেন এডুকেশন ফান্ডে জমা হবে। টুর্নামেন্ট শেষে ১০ কোটি ডলার পাওয়ার লক্ষ্য বিশ্ব ফুটবল সংস্থার। এই অর্থ বিশ্বজুড়ে শিশুদের মানসম্মত শিক্ষা ও ফুটবলে সুযোগ নিশ্চিত করতে ব্যয় করা হবে।

ফিফা বিশ্বকাপে এটি শাকিরার দ্বিতীয় গান। এর আগে ২০১০ দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপের জন্য তার গাওয়া ‘ওয়াকা ওয়াকা (দিস টাইম ফর আফ্রিকা)’ বিশ্বজুড়ে তুমুল জনপ্রিয়তা পায়। গানটি বিলবোর্ড হট ল্যাটিন সং চার্টে দ্বিতীয় স্থানে উঠেছিল এবং দীর্ঘ ৪২ সপ্তাহ ল্যাটিন ডিজিটাল সং সেলস চার্টের শীর্ষে ছিল।

এবারের বিশ্বকাপ হবে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডাতে। আগামী ১১ জুন এস্তাদিও আজতেকাতে পর্দা উঠবে ২০২৬ ফিফা বিশ্বকাপের। আর ১৯ জুলাই ফাইনাল অনুষ্ঠিত হবে মেটলাইফ স্টেডিয়ামে, যা বিশ্বকাপ চলাকালে ‘নিউ ইয়র্ক নিউ জার্সি স্টেডিয়াম’ নামে পরিচিত হবে।

বিশ্বকাপ ফাইনালের হাফটাইম শোতেও থাকছেন শাকিরা। তার সঙ্গে মঞ্চ মাতাবেন ম্যাডোনা এবং দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় ব্যান্ড বিটিএস।

কিউএনবি/বিপুল/১৫.০৫.২০২৬/সন্ধ্যা ৬.৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit