শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৬:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
চাঁদ দেখা যায়নি, পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ২৬ আগস্ট এম‌পির সুনাম নষ্টের পাঁয়তারা করছে আ.লীগ ও জামায়াতপন্থীরা: সম্রাট মোল্লা  মিয়ানমারে পাচার হচ্ছিল ১,৩৬০ বস্তা সিমেন্ট, গ্রেপ্তার ৩ নোয়াখালীতে অটোরিকশা চালককে ধরে নিয়ে গুলি সিলেটের রায়নগরে ট্রিপল খুনের রহস্য উদঘাটনে নতুন ইস্যু আলোচনায় নেত্রকোণার যুবলীগ নেতা বাপ্পার নেতৃত্বে ঝটিকা মিছিল ৭৬০ বস্তা সারসহ পাঁচ পাচারকারী আটক ঠিকানা বদলেও ৯ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার দেবীগঞ্জে শহীদ সাজু মিয়ার ২য় শাহাদাতবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া মাহফিল সড়ক দুর্ঘটনায় ক্ষতিপূরণ নিশ্চিত ও ন্যায়বিচারের দাবি ব্লাস্টের

আম গাছ থেকে পড়ে বৃদ্ধার মৃত্যু

Reporter Name
  • Update Time : শনিবার, ১৬ মে, ২০২৬
  • ৫৪ Time View

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর হাতিয়ায় আম পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে মো. ইসলাম (৬৫) নামে এক বৃদ্ধ কৃষকের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৫ মে) দুপুর আড়াইটার দিকে উপজেলার বুড়িচর ইউনিয়নের গুল্লাখালি গ্রামের বাদুরগো বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইসলাম ওই গ্রামের বাসিন্দা ও পেশায় কৃষক ছিলেন। তিনি তিন সন্তানের জনক। স্থানীয়দের ভাষ্য, দুপুরে বসতবাড়ির রান্না ঘরের পাশে থাকা একটি আম গাছে আম পাড়ার জন্য ওঠেন ইসলাম। এ সময় হঠাৎ তিনি গাছ থেকে নিচে থাকা রান্নাঘরের টিনের চালের ওপর পড়ে যান। পরে সেখান থেকে মাটিতে পড়ে গুরুতর আহত হন।

তাৎক্ষণিক পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন তাকে দ্রুত উদ্ধার করে স্থানীয় ওছখালী হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন বলেন, বিষয়টি পুলিশকে প্রথমে জানানো হয়নি। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাটি সম্পর্কে খোঁজখবর নিচ্ছে।

কিউএনবি/আয়শা/ ১৬ মে ২০২৬,/রাত ১২:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit