শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন

জয়পুরহাটে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

মিজানুর রহমান মিন্টু জয়পুরহাট প্রতিনিধি ।
  • Update Time : বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
  • ২৫ Time View

মিজানুর রহমান মিন্টু জয়পুরহাট : “দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জয়পুরহাটে নানা আয়োজনে পালিত হয়েছে আন্তর্জাতিক প্রবীণ দিবস। বৃহস্পতিবার (০১ অক্টোবর) সকালে জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়ের যৌথ আয়োজনে দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সকাল ১০টায় জেলা পুলিশ সুপার কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়। র‌্যলীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জয়পুরহাট মডেল মসজিদ কমপ্লেক্সে গিয়ে শেষ হয়। র‌্যালীতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, প্রবীণ নাগরিক, সরকারি কর্মকর্তা ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন। পরে মডেল মসজিদ কমপ্লেক্সের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জয়পুরহাটের জেলা প্রশাসক আল মামুন মিয়া।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক এ. কে. এম. মনিরুজ্জামান, বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ জয়পুরহাট জেলা শাখার সভাপতি আকরাম হোসেন, সাধারণ সম্পাদক আব্দুল হাই, জেলা সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি আফজাল হোসেন এবং সাধারণ সম্পাদক মোহফেল উদ্দিন সহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, প্রবীণরা সমাজের বোঝা নন, বরং তারাই আমাদের ইতিহাস, ঐতিহ্য ও অভিজ্ঞতার ভান্ডার। তাদের দীর্ঘ জীবনের অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা দিয়ে তারা সমাজ ও রাষ্ট্র গঠনে গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন। জীবনের শেষভাগে এসে তাদের প্রতি সম্মান, শ্রদ্ধা ও ভালোবাসা দেখানো এবং তাদের জন্য একটি সম্মানজনক, নিরাপদ ও সুরক্ষিত জীবন নিশ্চিত করা পরিবার, সমাজ ও রাষ্ট্রের সকলের নৈতিক দায়িত্ব।

বক্তারা আরও বলেন, বর্তমান সরকার প্রবীণদের কল্যাণে বয়স্ক ভাতা, স্বাস্থ্যসেবা কার্যক্রম সহ বিভিন্ন সামাজিক সুরক্ষা কর্মসূচি বাস্তবায়ন করছে। প্রবীণদের স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ, সামাজিক সুরক্ষা জোরদার এবং তাদের অধিকার রক্ষায় সরকারি ও বেসরকারি পর্যায়ে সমন্বিত উদ্যোগ আরও বাড়াতে হবে। একইসঙ্গে তরুণ প্রজন্মকে প্রবীণদের প্রতি শ্রদ্ধাশীল হতে আহ্বান জানান তারা। আলোচনা সভা শেষে প্রবীণদের মাঝে শুভেচ্ছা উপহার বিতরণ করা হয়

 

কিউএনবি/আয়শা/০১ অক্টোবর ২০২৬,/রাত ১০:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit