বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত ২; একে-৪৭-সহ আটক ১। ছয় মাসের মধ্যে মাদকের বিরুদ্ধে কার্যকর অগ্রগতি দেখা যাবে- সালাউদ্দিন বাবু মধ্যপ্রাচ্যের সব সংকটের জন্য ইসরাইল দায়ী: গালিবাফ শাহবাগে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও আওয়ামী লীগের অপতৎপরতার বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ‘সরকার নারীর স্বাস্থ্যকে বিশেষ অগ্রাধিকার দিচ্ছে’ পে-স্কেল নিয়ে সচিব কমিটির সভা শেষে যা জানা গেল নওগাঁয় মিথ্যা মামলা দায়ের করে বাদী কারাগারে  দ্বিতীয় পদ্মা সেতুর সম্ভাব্যতা সমীক্ষায় সাড়ে ৪ কোটি টাকা বরাদ্দ দেশের রিজার্ভে সুখবর, ছাড়াল ৩৬ বিলিয়ন ডলার একমাত্র পারমাণবিক অস্ত্রই পারে বিশ্বযুদ্ধ ঠেকাতে: রাশিয়া

ভারত ছাড়ছেন ইরানি অভিনেত্রী মান্দানা কারিমি

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৫ মে, ২০২৬
  • ২৫ Time View

বিনোদন ডেস্ক : বিমানবন্দর থেকে ইনস্টাগ্রামে পোস্ট করা এক আবেগঘন ভিডিও বার্তায় ভারত ছাড়ার বিষয়টি জানান তিনি। বলেন,ভারতকে বিদায় জানাতে হবে, কোনও দিন ভাবিনি। সিদ্ধান্ত নেয়া কঠিন ছিল। তবে জীবনে নতুন শুরুর সময় এসেছে।

এতোদিন ভারতকে নিজের ‘দ্বিতীয় ঘর’ মনে করা মান্দানা বলিউডে গড়েছেন ক্যারিয়ার, তৈরি করেছেন বন্ধু আর নিজেকে আবিষ্কার করেছেন একজন শিল্পী হিসেবে। তাই ভারত ছাড়লেও দেশটির সঙ্গে সম্পর্ক পুরোপুরি শেষ হচ্ছে না বলেও স্পষ্ট করেন অভিনেত্রী।
ইরানের রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতি নিয়ে সরব থাকা মান্দানা মানবাধিকার ও নারীর স্বাধীনতা নিয়ে সোচ্চার। যে কারণে প্রায় এক দশক নিজ দেশ ইরান প্রবেশে নিষেধাজ্ঞায় রয়েছেন তিনি। তাই চাইলেও নিজের দেশে ফিরতে পারছেন না।
 
মান্দানার অভিযোগ, বর্তমানে ইরানে নিরাপত্তা বাহিনীর উপস্থিতি বেড়েছে, বন্ধ করে দেয়া হয়েছে ইন্টারনেট, এমনকি বাড়ছে মৃত্যুদণ্ডের ঘটনাও। তাই তিনি নিজ দেশেও ফিরছেন না।
 
ধারণা করা হচ্ছে, নতুনভাবে ঠিকানা তৈরির জন্য যুক্তরাজ্যে পাড়ি দিতে পারেন মান্দানা। তবে এখনও এ বিষয়ে কোনো সুস্পষ্ট তথ্য দেননি ইরানি এ অভিনেত্রী।
 
২০১৩ সালে ইরান ছেড়ে ভারতে আসেন মান্দানা কারিমি। রিয়েলিটি শো বিগ বস-এ অংশ নিয়ে ব্যাপক পরিচিতি পান। কাজ করেন বলিউডে। তার উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে ‘কিয়া কুল হে হাম ৩’, ‘রয়’, ‘ভাগ জনি’ ইত্যাদি।

 

 

কিউএনবি/আয়শা/ ১৫ মে ২০২৬,/দুপুর ২:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit