বুধবার, ২৪ জুন ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
বাড়ি ফেরার পথে অপহরণ, ৩ দিন পর মুক্তিপণে ফেরত আটকে থাকা অর্থের ব্যবহার নিয়ে যুক্তরাষ্ট্রের দাবি ওড়ালো ইরান রোনালদোকে নিয়েই শুরুর একাদশ ঘোষণা পর্তুগালের বিয়ের স্বপ্ন ভেঙে দিল এক মুহূর্তের দুর্ঘটনা! যুক্তরাজ্যে রেকর্ড দাবদাহ: গলে যেতে পারে রাস্তা, গাড়িচালকদের যাত্রা স্থগিতের পরামর্শ ‘আদালতে স্বামীর খোঁজে স্ত্রী’, মুখ্যমন্ত্রী বিজয়কে ব্যক্তিগত আক্রমণ উদয়নিধির দখলদার সেনার ওপর হামলাকেও নিজ ভূখণ্ডে আক্রমণ হিসেবে দেখাচ্ছে ইসরায়েল: বিশ্লেষক বিশ্ববাজারে তেলের দাম কমলো বখাটের হেনস্থা, বিয়ের একদিন আগে মা-বাবার সাথে তরুণীর আত্মহত্যা! রাষ্ট্রপতির সঙ্গে ইন্টারন্যাশনাল ইনার হুইল প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ

৯ বছর পর বলিউডে ফিরছেন আদনান সামি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ৬২ Time View

বিনোদন ডেস্ক : দীর্ঘ ৯ বছর পর বলিউডে ফিরছেন একসময়ের জনপ্রিয় গায়ক আদনান সামি। এবার একসঙ্গে দুটো ছবিতে প্লেব্যাক করছেন তিনি। ছবিগুলো হলো ‘কাসুর’ এবং ‘ভিকি বিদ্যা কা ও ওয়ালা’, যেখানে তার কণ্ঠ শোনা যাবে নতুন গানগুলোতে।

এতদিন বিরতির পর ফেরা নিয়ে আদনান সামি বলেন, “এটা পূর্বপরিকল্পিত বা হিসাব করে করা কিছু নয়, কিন্তু হয়ে গেল। আমার কিছু সময় দরকার ছিল নিজেকে নতুনভাবে তৈরি করার জন্য, নতুন গানের জন্য প্রস্তুত হওয়ার জন্য। নতুন গানগুলো সঠিকভাবে গ্রহণ করতে চাইছিলাম। তবে এতটা সময় লাগবে, তা ভাবিনি। সময় দ্রুত চলে যায়। আজও মনে হয় ‘বজরঙ্গী ভাইজান’-এর ‘ভর দো ঝোলি’ গানটা যেন সেদিনই গেয়েছি। নতুন গানগুলো নিয়ে আমি খুবই উচ্ছ্বসিত।”

তিনি আরও বলেন, “আমি এখন পুরোপুরি কাজে ফিরে এসেছি। বিশ্বজুড়ে বিভিন্ন কনসার্টে অংশ নিচ্ছি এবং রেকর্ডিংয়ে ফিরে এসেছি। পাশাপাশি স্বাধীনভাবে কিছু গান তৈরি করছি, যা আমার জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ।”

৩৫ বছরের সংগীতজীবনে নানা ধরনের গান গেয়েছেন আদনান সামি। তিনি বলেন, খুব বেশি গান না করার কারণ হলো, সংগীত তার জন্য শুধুই ব্যবসা নয়, এটি তার আবেগের বিষয়।

কিউএনবি/অনিমা/১৯ সেপ্টেম্বর ২০২৪,/সকাল ১১:৩৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit