সোমবার, ২৯ জুন ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন

রোহিত কি অবসর ভেঙে টি-টোয়েন্টিতে ফিরবেন?

Reporter Name
  • Update Time : বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ৫৯ Time View

স্পোর্টস ডেস্ক : টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে অবসর নিয়েছেন রোহিত শর্মা। জানিয়ে দিয়েছেন, তিনি আর দেশের হয়ে টি-টোয়েন্টি ক্রিকেট খেলবেন না। কিন্তু এখন বহু ক্রিকেটার অবসর নেওয়ার পরেও ফিরে আসেন। বেন স্টোকস যেমন এক দিনের ক্রিকেট থেকে অবসর নেওয়ার পরেও ইংল্যান্ডের হয়ে বিশ্বকাপ খেলেছিলেন ২০২৩ সালে। তা নিয়ে একেবারেই খুশি নন রোহিত।

রোহিত কি নিজের মত পরিবর্তন করবেন? আগামী দিনে কি তিনি ভারতের হয়ে আবার টি-টোয়েন্টি খেলবেন? রোহিত বলেন, “আমার সিদ্ধান্ত চূড়ান্ত। খুব পরিষ্কার সিদ্ধান্ত। এটাই অবসর নেওয়ার সেরা সময়। আমি টি-টোয়েন্টি ক্রিকেট খেলতে ভালোবাসি। ভারতের হয়ে এক দিনের ক্রিকেট খেলার পর সোজাসুজি ২০০৭ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে সুযোগ পেয়েছিলাম। সে বার জিতেছিলাম। আবার এই বছর জিতেছি। তাই এটাই সেরা সময় ছিল অবসর নেওয়ার।”

টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিপাক্ষিক সিরিজ খেলেছিল ভারত। এবার ঘরের মাঠে টেস্ট খেলতে নামছেন রোহিতরা। বৃহস্পতিবার রোহিত পুরো শক্তি নিয়েই মাঠে নামবেন। দলে ফেরানো হয়েছে বিরাট কোহলি, যশপ্রীত বুমরাদের।

কিউএনবি/অনিমা/১৮ সেপ্টেম্বর ২০২৪,/বিকাল ৪:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit