সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
এক দিনও ব্যাটিং করতে পারল না বাংলাদেশ মোগলহাট স্থলবন্দর চালুর সুসংবাদ দিলেন দুই মন্ত্রী, পরিদর্শনে মিলল নতুন আশার আলো গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচনে রাজনীতির মেরুকরণ,বিএনপির নেতা প্রেসক্লাব সভাপতি, সম্পাদক জামায়াত নোয়াখালীতে বারবিকিউ পার্টিতে মদপানে তরুণের মৃত্যু, গুরুতর অসুস্থ ৪ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭০ নওগাঁ- নাটোর আঞ্চলিক মহাসড়কে নওগাঁ জেলার অংশে পৃথক দু’টি পুলিশ চেকপোষ্টের  উদ্বোধন কোম্পানীগঞ্জে সড়ক সংস্কারের ট্রাকের ধাক্কায় বৃদ্ধা নারীর মৃত্যু নওগাঁর পত্নীতলায় মাদক সহ মহিলা মাদক ব্যবসায়ী আটক যুক্তরাষ্ট্রের সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে গোলের রেকর্ড গড়লেন কাভান সুলিভান বাংলাদেশে পার্টনার স্কুলগুলোর সাফল্য ও উদ্ভাবনের স্বীকৃতি দিল ব্রিটিশ কাউন্সিল

জাপানকে হালকাভাবে নিচ্ছেন না আনচেলত্তি, পেনাল্টির প্রস্তুতিও ব্রাজিলের

Reporter Name
  • Update Time : সোমবার, ২৯ জুন, ২০২৬
  • ৪০ Time View
স্পোর্টস ডেস্ক : নকআউট পর্বে ভুলের কোনো সুযোগ নেই- এ কথা ভালোভাবেই জানেন ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি। তাই জাপানের বিপক্ষে শেষ ষোলোর লড়াইকে সামনে রেখে কোনো ধরনের আত্মতুষ্টিতে ভুগতে রাজি নন ইতালিয়ান এই কোচ। অতিরিক্ত সময় থেকে শুরু করে পেনাল্টি শুটআউট- সব ধরনের পরিস্থিতির জন্যই প্রস্তুত রয়েছে তার দল।ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে আনচেলত্তি বলেন, নকআউট পর্বে যেকোনো কিছুই ঘটতে পারে। তাই সম্ভাব্য সব পরিস্থিতি মাথায় রেখেই প্রস্তুতি নিয়েছে ব্রাজিল। তিনি বলেন, নকআউট পর্বে যেকোনো কিছুই হতে পারে। অতিরিক্ত সময়, পেনাল্টি—সবকিছুর জন্য আমরা প্রস্তুত। এই ধরনের ম্যাচে শুধু পা নয়, মস্তিষ্ক ও হৃদ- দুটোই সমানভাবে কাজ করতে হবে। এটি এক লেগের ম্যাচ। হেরে গেলে আর ফিরে আসার সুযোগ নেই। তবে আমার খেলোয়াড়রা যথেষ্ট বুদ্ধিমান এবং তারা জানে এই চাপ কীভাবে সামলাতে হয়।

হিউস্টনের শেষ এনার্জি স্টেডিয়ামে ম্যাচের আগের শেষ অনুশীলনে পুরো স্কোয়াডকে পেয়েছেন আনচেলত্তি। তবে শুরু একাদশ নিয়ে কোনো ইঙ্গিত দেননি তিনি। স্কটল্যান্ডের বিপক্ষে জয় পাওয়া দলই মাঠে নামতে পারে বলে গুঞ্জন থাকলেও বিষয়টি নিশ্চিত করেননি ব্রাজিল কোচ। এ প্রসঙ্গে রসিকতা করে তিনি বলেন, আমি একাদশ ফাঁস করে আপনাদের কাজ সহজ করতে চাই না। তবে যারা খেলবে, তারা আগেই বিষয়টি জেনে গেছে। তাই খেলোয়াড়রা হয়তো কোচের চেয়ে অনেক নিশ্চিন্তে ঘুমাতে পেরেছে।

ব্রাজিল সমর্থকদের জন্য সবচেয়ে ইতিবাচক খবর এসেছে নেইমারকে ঘিরে। স্কটল্যান্ডের বিপক্ষে বদলি হিসেবে অল্প সময় মাঠে নামা এই তারকাকে জাপানের বিপক্ষে আরও বেশি সময় খেলতে দেখা যেতে পারে। নেইমারের শারীরিক অবস্থা নিয়ে আনচেলত্তি বলেন, নেইমার খুব দ্রুত উন্নতি করছে। গত সপ্তাহের তুলনায় সে এখন অনেক ভালো অবস্থায় রয়েছে। আজ সে নিশ্চিতভাবেই ১৫ মিনিটের বেশি খেলার জন্য প্রস্তুত। তবে কখন তাকে মাঠে নামানো হবে, সেটি ম্যাচের পরিস্থিতির ওপর নির্ভর করবে।

জাপানের বিপক্ষে সাম্প্রতিক স্মৃতিও খুব সুখকর নয় ব্রাজিলের। সর্বশেষ গত বছরের অক্টোবরে একটি প্রীতি ম্যাচে দুই গোলে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত ৩-২ ব্যবধানে হেরে যায় সেলেসাওরা। গোলরক্ষক ও রক্ষণভাগের একাধিক ভুলে সেই ম্যাচে জয় হাতছাড়া হয়েছিল ব্রাজিলের। এবার সেই হতাশার স্মৃতি পেছনে ফেলে নকআউট পর্বে জয় দিয়েই এগিয়ে যেতে চায় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

কিউএনবি/অনিমা/২৯ জুন ২০২৬,/সকাল ৭:১৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit