শনিবার, ১৬ মে ২০২৬, ১১:৪২ অপরাহ্ন
শিরোনাম
ডোমারে জিনের বাদশা সাইফুল ও খায়রুল মাদক সহ গ্রেফতার প্রথম দিন শেষে ২৫৭ রানে পিছিয়ে পাকিস্তান ইরান অন্তহীন ধৈর্য ধরবে না: খামেনির উপদেষ্টা দরিদ্র জনগোষ্ঠীর চিকিৎসা ব্যয় সরকার বহন করবে : অর্থমন্ত্রী গাজীপুরে পাঁচ খুন: অভিযুক্ত ফোরকানের লাশ পদ্মা থেকে উদ্ধার পশ্চিমবঙ্গ সরকারকে মির্জা ফখরুল : বাংলাদেশের বিরুদ্ধে উসকানিমূলক বক্তব্য দেবেন না মওলানা ভাসানী ফারাক্কা লংমার্চ করেছে, প্রয়োজনে আমরা সীমান্ত লংমার্চের ঘোষণা দিবো: নাহিদ ইসলাম ব্যাংককে পণ্যবাহী ট্রেন-বাস সংঘর্ষে নিহত কমপক্ষে ৮ জিলহজের প্রথম ১০ দিনে বেশি বেশি নেক আমল করুন: সৌদির গ্র্যান্ড মুফতি হাম উপসর্গে আরো ২ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ৪৫০

আমাকে ক্ষমা করে দিন প্লিজ, কেন বললেন রাভিনা

Reporter Name
  • Update Time : রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ৭১ Time View

বিনোদন ডেস্ক : হঠাৎ সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্টে ভক্তদের কাছে ক্ষমা চাইলেন বলিউড অভিনেত্রী রাভিনা ট্যান্ডন। তিনি দীর্ঘদিন ধরে লন্ডনে ছিলেন এবং কিছু ভক্ত তার সঙ্গে ছবি তুলতে আসতেই অভিনেত্রী সেখান থেকে চলে যান। কী এমন হয়েছিল তার, সে কথা একটি পোস্টে লিখে জানান এ অভিনেত্রী।

২০২৪ সালের জুন মাসে রাভিনা ট্যান্ডন একটি ঘটনায় হঠাৎই শিরোনামে উঠে এসেছিলেন। যেখানে দাবি করা হয়েছিল— অভিনেত্রী মত্ত অবস্থায় ছিলেন এবং তার গাড়ি এক ব্যক্তিকে ধাক্কাও দিয়েছিল। পরে তদন্তে সেই অভিযোগ ভুল প্রমাণিত হয়। সেই সময়ও অভিনেত্রী সব ঘটনা তুলে ধরেছিলেন। এক্সে তিনি তার লন্ডনের একটি ঘটনার বর্ণনাও করেছিলেন।

রাভিনা এদিন লন্ডনের ঘটনা প্রসঙ্গে বলেন, ভক্তরা যখন তার কাছে সেলফি তুলতে আসেন, তখন তিনি ঘাবড়ে গিয়েছিলেন। এবং সেখান থেকে চলে যান। বান্দ্রার ওই ঘটনার পর তিনি নার্ভাস হয়ে যান বলে জানান।

তিনি লিখেছেন— আমার মনে হয় ওই ভক্তরা শুধু একটা ছবি তুলতেই চেয়েছিল এবং আমি তাদের সঙ্গে একেবারেই সহমত। কিন্তু কয়েক মাস আগে বান্দ্রায় ঘটে যাওয়া ঘটনার পর আমি নার্ভাস। আমি হতবাক।

রাভিনা আরও লিখেছেন— আমি ভয় পেয়েছিলাম। তাই দ্রুত সেখান থেকে চলে গিয়েছিলাম। এমনকি নিরাপত্তাও চেয়েছিলাম। এদিনের ঘটনার পর আমার নিজেরই খুব খারাপ লেগেছিল। আমি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সকলের কাছে ক্ষমা চাইছি।’

রাভিনার কথায়, ‘আমার উদ্দেশ্য কাউকে আঘাত করা নয়। আমি সত্যিই দুঃখিত। আশা করি আপনাদের সঙ্গে আবার দেখা হবে এবং একসঙ্গে ছবিও তুলব। আমি আমার সাধ্যমতো সবটা করার চেষ্টা করি। কিন্তু অনেক সময় সেটা হয়ে ওঠে না। তাই বন্ধুরা আমাকে ক্ষমা করুন।’

 

 

কিউএনবি/আয়শা/১৫ সেপ্টেম্বর ২০২৪,/রাত ৯:৫৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit