শনিবার, ২৭ জুন ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন
শিরোনাম
প্রধানমন্ত্রীর মালয়েশিয়া-চীন সফর কূটনীতিতে নতুন মাইলফলক: মির্জা ফখরুল প্রাথমিকের ১৪ হাজার নতুন শিক্ষকের যোগদান-পদায়নে সুখবর বাংলাদেশকে ১৩ হাজার ২০০ কোটি টাকা জরুরি সহায়তা দিচ্ছে বিশ্বব্যাংক বাহরাইনে মার্কিন ঘাঁটিতে ইরানের ড্রোন হামলা, নিন্দা দেশটির ‘আয়োজকরা চায় আমরা বাদ পড়ি’ — ফিফা সভাপতিকে ইঙ্গিত ইরান অধিনায়কের বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি : প্রধানমন্ত্রী দেশের সব বিভাগে বজ্রবৃষ্টির শঙ্কা যুক্তরাষ্ট্রের ৩১ শহরে ‘রইদ’ ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা : প্রাণহানির সংখ্যা বেড়ে ৯২০, নিখোঁজ ৫০ হাজারের বেশি পাঁচ লাখ ‘ড্রোন যোদ্ধা’ তৈরি করবে দক্ষিণ কোরিয়া

প্যারাগুয়ের মোকাবিলায় যে একাদশ নিয়ে নামতে পারে ব্রাজিল

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪
  • ৫৩ Time View

স্পোর্টস ডেস্ক : বুধবার (১১ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় ভোর সাড়ে ৬টায় চ্যাকো ডিফেন্ডার্স স্টেডিয়ামে প্যারাগুয়ের মুখোমুখি হবে ব্রাজিল। চিরচেনা ছন্দে নেই পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। ইনজুরির ধকল কাটিয়ে না ওঠা নেইমার জুনিয়রের সঙ্গে মাঝমাঠের প্রাণ ক্যাসেমিরোর অনুপস্থিতিতে এমনিতেই ভঙ্গুর অবস্থা সেলেসাওদের।

ইনজুরির কবলে এদের মিলিতাও, পেদ্রো, স্যাভিনিওরা। তার ওপর রিয়াল মাদ্রিদের হয়ে দ্যুতি ছড়ানো ভিনিসিউস জুনিয়র ব্রাজিলের জার্সিতে নিষ্প্রভ। নিষেধাজ্ঞা কাটলেও বিশ্রামে রাখা হয়েছে বার্সেলোনার হয়ে দুর্দান্ত ছন্দে থাকা রাফিনিয়াকে। দলে থাকা বাকিরা দিতে পারছেন না প্রত্যাশিত পারফরম্যান্স।

বিশ্বকাপ বাছাইয়ে ৭ ম্যাচে মাত্র ৩ জয়ে টেবিলের চারে থাকা ব্রাজিলের নজর আপাতত তাই জোগো বনিতা ছেড়ে পূর্ণ পয়েন্ট তুলে নেয়ায়। প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচের একাদশে আসতে পারে এক পরিবর্তন। লুইজ হেনরিকের জায়গায় শুরুর একাদশে খেলতে পারেন এন্দরিক।
 
এ ম্যাচের ফরম্যাশনেও আসতে পারে পরিবর্তন। রদ্রিগোকে রাইট উইঙ্গে রেখে সেন্টার ফরোয়ার্ডে আনা হতে পারে এন্দরিককে। সেক্ষেত্রে ম্যাচের ফরম্যাশন হবে ৪-৩-২-১। ইকুয়েডরের বিপক্ষে যেটি ছিল ৪-২-৩-১।
 
গোলরক্ষকের দায়িত্বে অ্যালিসন বেকার, রক্ষণে থাকবেন দানিলো, মারকুইনোস, গ্যাব্রিয়েল ম্যাগালেস, গিলহের্মে অ্যারানা। মাঝমাঠের দায়িত্বে থাকবেন লুকাস পাকেতা, আন্দ্রে ও ব্রুনো গিমারেস। লেফট উইঙ্গে ভিনিসিউস জুনিয়র আর রাইট উইঙ্গে রদ্রিগো। স্ট্রাইকার পজিশনে খেলবেন এন্দরিক।

এক নজরে প্যারাগুয়ের বিপক্ষে ব্রাজিলের সম্ভাব্য শুরুর একাদশ:
অ্যালিসন বেকার; দানিলো, মারকুইনোস, গ্যাব্রিয়েল ম্যাগালেস, গিলহের্মে অ্যারানা; লুকাস পাকেতা, আন্দ্রে ও ব্রুনো গিমারেস; ভিনিসিউস জুনিয়র, রদ্রিগো; এন্দরিক।

 

 

কিউএনবি/আয়শা/১০ সেপ্টেম্বর ২০২৪,/রাত ৮:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit