মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৮:১০ অপরাহ্ন
শিরোনাম
মাটিরাঙ্গায় শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু ও উৎসবমুখর করতে প্রস্তুতিসভা। ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে নির্মিত সেতুটি পরিদর্শন ॥ হত্যাসহ ১১ মামলার আসামি ইয়াবাসহ গ্রেপ্তার আটোয়ারীতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা দুর্যোগে নারী-কিশোরীর নিরাপত্তায় ওরিয়েন্টেশন লালমনিরহাটে নিরাপদ সড়ক নিশ্চিত করতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান আটোয়ারীতে শারদীয় দুর্গাপূজার নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা নিয়ে প্রস্তুতিমূলক সভা দুর্গাপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত শেখ হাসিনা, মনিরুল ও হারুনসহ ১০ আসামির বিরুদ্ধে শুনানি ২৮ অক্টোবর পাক অভিনেতার সঙ্গে নুসরাত ফারিয়া

রাঙামাটি শহরে আবারো ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

আলমগীর মানিক,রাঙামাটি
  • Update Time : বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৬৪ Time View

আলমগীর মানিক,রাঙামাটি : রাঙামাটিতে মাদকের বিরুদ্ধে ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে আবারও এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার বিকেলে রাঙামাটি শহরের হ্যাপির মোড় এলাকায়, জনতা ব্যাংক-এর বিপরীতে রাঙ্গাশ্রী কমিউনিটি হলের সামনে থেকে মাদক ব্যবসায়ি রবি হাসান প্রকাশ রবিকে গ্রেফতার করে ডিবি পুলিশের টিম। এসময় তার দেহ তল্লাশি চালিয়ে ৫১ পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ।

ডিবি পুলিশ জানায়, রাঙামাটির পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব পিপিএম এর নির্দেশনায় এবং গোয়েন্দা পুলিশের পরিদর্শক মোঃ এনামুল হক এর তত্ত্বাবধানে এসআই মোহাম্মাদ সালাহ উদ্দিন খান-এর নেতৃত্বে ডিবির একটি আভিযানিক টিম এ অভিযান পরিচালনা করে।গ্রেফতারকৃত আসামির পিসি ও পিআর যাচাই করে তার বিরুদ্ধে পূর্বে ০২ (দুই)টি মামলা রয়েছে বলে জানাগেছে। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এরআগেও বুধবার রাঙামাটিতে পৃথক অভিযানে সাজাপ্রাপ্ত ২২ মামলার আসামীসহ চারজনকে ইয়াবা নিয়ে গ্রেফতার করেছে  কোতয়ালী থানা ও জেলা ডিবি পুলিশের পৃথক টিম। জেলা পুলিশ জানিয়েছে, সমাজ থেকে মাদক নির্মূলে তাদের অভিযান অব্যাহত থাকবে। তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে প্রশাসনের পাশাপাশি পরিবার ও সচেতন নাগরিকদেরও এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে।

কিউএনবি/অনিমা/২৬ ফেব্রুয়ারী ২০২৬,/রাত ৯:০৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit