শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ন

যে রেকর্ডে সাকিবের সঙ্গী হলেন স্যান্টনার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৫৪ Time View

স্পোর্টস ডেস্ক : শ্রীলঙ্কার বিপক্ষে ২৬ বলে ৪৭ রানের ইনিংসের পথে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১ হাজার রান স্পর্শ করেন স্যান্টনার। অনেক আগেই ১০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেছিলেন তিনি। এই সংস্করণে ১ হাজার রান ও ১০০ উইকেটের ডাবল পূর্ণ করা অষ্টম ক্রিকেটার হয়ে যান স্যান্টনার। 

সবার আগে এই ‘ডাবল’ অর্জন করেছিলেন সাকিব আল হাসান। বাংলাদেশের এই ক্রিকেটার ২০২১ সালে অনন্য এই কীর্তিতে নাম লেখান। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের পঞ্চম ম্যাচে অ্যাশটন টার্নারকে আউট করে মাইলফলক পূর্ণ করেন তিনি। গত কয়েক বছরে সেই তালিকা যোগ হয়েছে আরও অনেকে। এই ডাবলের ৮ জনের তালিকায় ৬ জনই স্পিনিং অলরাউন্ডার। স্যান্টনারের আগের দিনই এই ডাবলে নিজেকে রাঙিয়েছেন পাকিস্তানের শাদাব খান।

তার একশর বেশি উইকেট ছিল আগে থেকেই। ইংল্যান্ডের বিপক্ষে পরাজয়ের ম্যাচে হাজার রান পূর্ণ করেন পাকিস্তানি অলরাউন্ডার। সাকিব, শাদাব ও স্যান্টনার ছাড়া এই তালিকায় আছেন আফগান তারকা মোহাম্মাদ নবি, মালেয়েশিয়ার বীরনদিপ সিং এবং জিম্বাবুয়ের সিকান্দার রাজা।

পেস বোলিং অলরাউন্ডার হিসেবে একমাত্র হার্দিক পান্ডিয়াই ছিলেন এই তালিকায়। ভারতীয় অলরাউন্ডার এবার পেলেন সঙ্গী। বুধবার (২৫ ফেব্রুয়ারি) কুয়েতের বিপক্ষে ১ উইকেট নিয়ে ১০০ উইকেট পূর্ণ করেন হংকংয়ের অলরাউন্ডার আইজাজ খান। হাজার রান ছিল তার আগে থেকেই।

 

 

কিউএনবি/আয়শা/২৬ ফেব্রুয়ারী ২০২৬,/বিকাল ৪:২৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit