শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন
শিরোনাম
বাবার পর এবার মা ও তিন বোন, একা হয়ে গেলেন সিফাত এক রাতেই ইউক্রেনের ৬৬০টি ড্রোন ভূপাতিত করার দাবি রাশিয়ার শিক্ষার্থী শূন্য ৬২১টি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের ভর্তি কার্যক্রম স্থগিত ৩৯ সেকেন্ডে সব শেষ, ভেনেজুয়েলায় যা ঘটল তা কল্পনারও বাইরে আফটারশকের আতঙ্কে ভেনেজুয়েলা, ধ্বংসস্তূপে জীবিতদের খোঁজ হজ শেষে দেশে ফিরেছেন ৬৪ হাজারের বেশি হাজি, মৃত্যু ৫৪ জনের চীনে প্রথম ‘বিনিয়োগ কার্যালয়’ খোলার ঘোষণা প্রধানমন্ত্রীর স্বল্পোন্নত দেশগুলোর জন্য সহজ শর্তে অর্থায়ন সম্প্রসারণের আহ্বান বাংলাদেশের চীনের সঙ্গে আরও গভীর শিল্প অংশীদারিত্ব গড়ে তুলতে চায় বাংলাদেশ : প্রধানমন্ত্রী বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির সমঝোতা স্মারক সই

ফুলবাড়ী উপজেলার চাঁদপাড়ায় মানববন্ধন

মোঃ আফজাল হোসেন, ফুলবাড়ী, দিনাজপুর প্রতিনিধি
  • Update Time : রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ৮২ Time View

মোঃ আফজাল হোসেন, ফুলবাড়ী, দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার চাঁদপাড়া গ্রামে সরকারি পুকুর দখল মুক্ত করায় হিন্দু সম্প্রদায়ের উপর জীবননাশের হুমকি প্রদান ও পুকুরটির পুনরায় দখলের পায়তারার প্রতিবাদে মানববন্ধন। গতকাল রবিবার সকাল সাড়ে ১০টায় ফুলবাড়ী উপজেলার চাঁদপাড়া গ্রামে সরকারি পুকুর দখল মুক্ত করায় হিন্দু সম্প্রদায়ের উপর জীবননাশের হুমকি প্রদান ও পুকুরটির পুনরায় দখলের পায়তারার প্রতিবাদে গ্রামবাসীর মানববন্ধন।মানববন্ধনে উপস্থিত ছিলেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ আনারুল হক, ফুলবাড়ী পৌর যুবদলের যুগ্ন আহব্বায়ক এমএস সাহেদ ইসলাম, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহব্বায়ক ও সাংবাদিক মোঃ মোশারফ হোসেন, কেন্দ্রীয় বে-সরকারি বিশ্ববিদ্যালয়ের যুগ্ন সাধারণ সম্পাদক মেহেদী হাসান, দিনাজপুর জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের যুগ্ন সাধারণ সম্পাদক শ্রী সত্য সরকার শান্ত, পৌর যুব দলের সদস্য মোঃ আবু বক্কর সিদ্দিক। এছাড়াও উপস্থিত ছিলেন, সুমন সরকার, নতিকুল ইসলাম, সাইফুল ইসলাম, জীবন রায়, দয়াল চন্দ্র, স্বপন কুমার, সালাম, সাদ্দাম হোসেন, মিদুল হোসেন।

মাববন্ধনে মোঃ আনারুল হক বলেন, সরকারি এই জলাশয়টি দীর্ঘ ১৫ বছর ধরে জোর পূর্বক আওয়ামীলীগের লোকজন দখল করে রেখে মাছ চাষ করছিল। কিন্তু সরকার পরিবর্তন হওয়ার পর আমরা এলাকাবাসীর সহযোগীতায় জলাশয়টি জনসাধারণের জন্য উন্মুক্ত করেছি। আমরা সরকারি পুকুরটি দখল মুক্ত করায় হিন্দু সম্প্রদায়ের উপর জীবননাশের হুমকি প্রদান ও পুকুরটির পুনরায় দখলের পায়তারার প্রতিবাদে এই মানববন্ধন। আয়োজনে ছিলেন ভুক্তভূগী হিন্দু সম্প্রদায় ফুলবাড়ী, দিনাজপুর।

কিউএনবি/অনিমা/০৮ সেপ্টেম্বর ২০২৪,/রাত ৯:৪১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit