মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৩:১২ অপরাহ্ন
শিরোনাম
মেক্সিকো ঢেউয়ের সামনে ইকুয়েডর শাশুড়ি হত্যা মামলায় জামিন করিয়েছিল স্ত্রী, এবার তাকেই ছুরিকাঘাতে হত্যা করল স্বামী ভেনেজুয়েলায় ধ্বংসস্তূপে উদ্ধার অভিযান চলমান, মৃত্যু বেড়ে ১৭১৯ রুশ ড্রোন ও মিসাইল হামলায় কাঁপল ইউক্রেন, নিহত ১০ হরমুজ প্রণালিতে মাইন সরাতে ইরান একাই যথেষ্ট ট্রাম্পের কথার কড়া জবাব মেলোনির ‘আমি মাথা নত করার মতো মানুষ নই’ কাতারের দেওয়া বিলাসবহুল উড়োজাহাজে এ সপ্তাহে প্রথম ভ্রমণ করবেন ট্রাম্প যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতি পালন করলে ইরানও করবে: মাসুদ পেজেশকিয়ান জার্মানির প্যারাগুয়ে পরীক্ষা শুরু যুদ্ধবিরতি চুক্তির পরও লেবাননে ইসরায়েলের হামলা, ঘরে ফিরছেন বাস্তুচ্যুতরা

বুধবার সচিবদের সঙ্গে বসবেন প্রধান উপদেষ্টা

Reporter Name
  • Update Time : রবিবার, ১ সেপ্টেম্বর, ২০২৪
  • ১০০ Time View

ডেস্ক নিউজ : অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সব সচিবের সঙ্গে বৈঠকে বসবেন। আগামী বুধবার (৪ সেপ্টেম্বর) বেলা ১১টায় প্রধান উপদেষ্টার কার্যালয়ে মন্ত্রিসভা কক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হবে। 

আজ রবিবার মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, এ বিষয়ে সরকারের সব সচিবকে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে রবিবার চিঠি পাঠানো হয়েছে।

সভার আলোচ্য সূচিতে সরকারের নীতি ও কর্মসূচি বাস্তবায়নে জনপ্রশাসনের ভূমিকার বিষয়টি রাখা হয়েছে। এ ছাড়া দেশের সার্বিক বিষয় আলোচনা শেষে প্রয়োজনীয় দিক-নির্দেশনা দেবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। 

এর আগে প্রধান উপদেষ্টার আওতাধীন ২৫টি মন্ত্রণালয়ের সচিবদের নিয়ে ১২ আগস্ট বৈঠক করেছিলেন ড. ইউনূস।

 

 

কিউএনবি/আয়শা/০১ সেপ্টেম্বর ২০২৪,/বিকাল ৩:১৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit