শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ন

দ.কোরিয়ায় গাড়ি দুর্ঘটনায় নিহত ৫, আহত ৯

Reporter Name
  • Update Time : শনিবার, ২৪ আগস্ট, ২০২৪
  • ৭৮ Time View

আন্তর্জাতিক ডেস্ক : দক্ষিণ কোরিয়ায় এক সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত ও নয়জন আহত হয়েছে। দমকল কর্তৃপক্ষের বরাত দিয়ে শনিবার বার্তা সংস্থা ইয়োনহাপ এ কথা জানিয়েছে। খবর সিনহুয়া’র।

খবরে বলা হয়, রাজধানী সিউলের প্রায় ৩০ কিলোমিটার দক্ষিণে আনসানের একটি মোড়ে স্থানীয় সময় ভোর ৫:৪৫ টার দিকে দিনমজুরদের বহন করা একটি ভ্যানের সাথে একটি বাসের সংঘর্ষ হয়।
এ সংঘর্ষের ফলে ভ্যানটি উল্টে একটি যাত্রীবাহী গাড়িকে ধাক্কা দিলে এ হতাহতের ঘটনা ঘটে।

সেখানে দুর্ঘটনার পর দ্রুততার সাথে ভ্যানে থাকা পাঁচজন শ্রমিককে কাছের হাসপাতালে পাঠানো হলে তাদের মৃত বলে নিশ্চিত করা হয়। এ ঘটনায় চালকসহ ভ্যানে থাকা আরও সাতজন আহত হয়েছে।

যাত্রীবাহী গাড়িরও দুজন আহত হয়। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। ভ্যানটি ট্রাফিক সিগন্যাল লঙ্ঘন করায়  দুর্ঘটনাটি ঘটে বলে পুলিশ ধারণা করছে। এ ব্যাপারে তদন্ত করা হচ্ছে।

সূত্র: বাসস

কিউএনবি/অনিমা/২৪ অগাস্ট ২০২৪,/বিকাল ৩:০৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit