শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
বেলজিয়ামের জার্সি তুলে রাখছেন অ্যাক্সেল উইটসেল মেঘনা আলমকে প্রধানমন্ত্রীর ‘মহিলা অ্যাম্বাসেডর’ বললেন নাসীরুদ্দীন পাটওয়ারী মাঝ আকাশে বিমানের দুই বাংলাদেশি যাত্রীর তুমুল মারামারি, দেখুন ভিডিও বিএনপি কোন ধরনের দল ব্যাখ্যা দিলেন আইনমন্ত্রী ১০ গোলের পর এবার ৬ গোলে হারল বাংলাদেশ নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান জার্মান চ্যান্সেলরের দ্বিমুখী নীতির সমালোচনায় ইরান বিদেশে আরামের বদলে ১০ বছরের কারাবাসকেই বেছে নেব: আসিফ শুভেচ্ছা সফরে চট্টগ্রাম বন্দরে চীনের তিন যুদ্ধজাহাজ হাঁটুর চোটে ৩ সপ্তাহ মাঠের বাইরে বার্সার গোলরক্ষক গার্সিয়া

শরীয়তপুরে ভূমি কর্মকর্তার বিরুদ্ধে দুদকের অভিযোগপত্র দাখিল

খোরশেদ আলম বাবুল,শরীয়তপুর প্রতিনিধি
  • Update Time : রবিবার, ১৮ আগস্ট, ২০২৪
  • ২৩৭ Time View

খোরশেদ আলম বাবুল,শরীয়তপুর প্রতিনিধি : ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা আব্দুস ছালাম খানের (৫২) বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তার বিরুদ্ধে দুদক ৩৯ লাখ ৬৩ হাজার, ৪ টাকা মূল্যের সম্পদের তথ্য অসুদুদ্দেশ্যে গোপনে মিথ্যা তথ্য প্রদান করে দুর্নীতি ও ঘুষের মাধ্যমে অসাধু উপায়ে জ্ঞাত আয়ের উৎসের সহিত অসংগতিপূর্ণ ২৮ লাখ ১৮ হাজার ৫৫৬ টাকা মূল্যের সম্পদ অর্জণ করায় দুর্নীতি দমন আইন ২০০৪ এর ২৬(২০ ও ২৭(১) শাস্তিযোগ্য অপরাধ তদন্তে সাক্ষ্য প্রমাণে প্রথমিকভাবে অপরাধ প্রতিষ্ঠিত হয়েছে। এমন তথ্য উল্লেখ করে ১ নম্বর অভিযোগপত্র ২৫ সেপ্টেম্বর দাখিল করেছে সমন্বিত মাদারীপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আখতারুজ্জামান। মামলাটি বিজ্ঞ জেলা ও দায়রা জজ আদালতে বিচার হবে।

প্রতিবেদনে তদন্ত কর্মকর্তা উল্লেখ করেন, অভিযুক্ত ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা আব্দুস সালাম খান শরীয়তপুর পৌরসভার দক্ষিণ বালুচরা গ্রামের আমজাদ আলী খানের পুত্র। সে নড়িয়া উপজেলার ভোজেশ্বর ভূমি অফিসে কর্মরত থাকা অবস্থায় দুর্নীতি করেছিলেন। বর্তমানে তিনি জাজিরা উপজেলার পূর্ব নাওডোবা ইউনিয়ন ভূমি অফিসে কর্মরত রয়েছেন।

এই বিষয়ে অভিযুক্ত আসামী আব্দুস সালাম খান বলেন, তিনি সম্পদের সঠিক হিসাব মিলিয়ে আয়কর রিটার্ণ দাখিল করেছিলেন। সেই তথ্য গ্রহণ না করে দুদক একটি অভিযোগপত্র দাখিল করেছেন।

কিউএনবি/অনিমা/১৮ অগাস্ট ২০২৪,/রাত ৮:২৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit