শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
বেলজিয়ামের জার্সি তুলে রাখছেন অ্যাক্সেল উইটসেল মেঘনা আলমকে প্রধানমন্ত্রীর ‘মহিলা অ্যাম্বাসেডর’ বললেন নাসীরুদ্দীন পাটওয়ারী মাঝ আকাশে বিমানের দুই বাংলাদেশি যাত্রীর তুমুল মারামারি, দেখুন ভিডিও বিএনপি কোন ধরনের দল ব্যাখ্যা দিলেন আইনমন্ত্রী ১০ গোলের পর এবার ৬ গোলে হারল বাংলাদেশ নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান জার্মান চ্যান্সেলরের দ্বিমুখী নীতির সমালোচনায় ইরান বিদেশে আরামের বদলে ১০ বছরের কারাবাসকেই বেছে নেব: আসিফ শুভেচ্ছা সফরে চট্টগ্রাম বন্দরে চীনের তিন যুদ্ধজাহাজ হাঁটুর চোটে ৩ সপ্তাহ মাঠের বাইরে বার্সার গোলরক্ষক গার্সিয়া

হৃদয়ে পাবনার আয়োজনে চিত্রাংকন ও নৃত্য প্রতিযোগিতা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫
  • ১১১ Time View

আর কে আকাশ পাবনা প্রতিনিধি: পাবনায় ১৫ অক্টোবর থেকে পাবনা জেলার ১৯৭ তম বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে ৬ দিনব্যাপী “পাবনা উৎসব ও উদ্যোক্তা মেলা” শুরু হয়েছে। বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল স্বাধীনতা চত্বরে চলমান এই মেলা চলবে আগামী ২০ অক্টোবর পযর্ন্ত।

এ উপলক্ষে শনিবার বেলা ১১টায় বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল স্বাধীনতা চত্বরে চিত্রাংকন প্রতিযোগিতা (ক গ্রুপ: শিশু থেকে ২য় শ্রেণী, (বিষয়বস্তু- “আমাদের গ্রাম”); খ গ্রুপ: ৩য় থেকে ৫ম শ্রেণী, বিষয়বস্তু- “আমার শৈশব” এবং গ গ্রুপ: ৬ষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী, বিষয়বস্তু- “আমার দেখা পাবনা”।)এবং বেলা ৪টায় লোক নৃত্য প্রতিযোগিতা (ক গ্রুপ: শিশু থেকে চতুর্থ শ্রেণী, খ গ্রুপ: পঞ্চম থেকে অষ্টম শ্রেণী, গ গ্রুপ: ৯ম থেকে উম্মুক্ত) অনুষ্ঠিত হয়।

১৯ অক্টোবর রবিবার বিকাল ৪টায় কবিতা আবৃত্তি প্রতিযোগিতা (ক গ্রুপ: শিশু থেকে ২য় শ্রেণী # কবিতার নাম- “আমাদের গ্রাম”/কবি বন্দে আলী মিয়া, খ গ্রুপ: ৩য় থেকে ৫ম শ্রেণী # কবিতার নাম- “ঘাসফুল”/ জ্যোতিরিন্দ্র মৈত্র, গ গ্রুপ: ৬ষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী # কবিতার নাম- “এদেশে শ্যামল রঙ রমণীর সুনাম শুনেছি” কবি ওমর আলী) অনুষ্ঠিত হবে। উক্ত প্রতিযোগিতায় প্রতিযোগিদের অংশগ্রহণ এবং “পাবনা উৎসব ও উদ্যোক্তা মেলায়” আসার জন্য পাবনাবাসীর প্রতি আমন্ত্রণ জানিয়েছেন হৃদয়ে পাবনার সভাপতি আর কে আকাশ।

 

 

কিউএনবি/আয়শা/১৮ অক্টোবর ২০২৫,/বিকাল ৫:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit