শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০১:২২ অপরাহ্ন

আগামী জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি  চৌগাছায় বিএনপির যৌথ সভা অনুষ্ঠিত

এম এ রহিম চৌগাছা (যশোর) ।
  • Update Time : শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫
  • ১০১ Time View

এম এ রহিম চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায় আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে উপজেলা ও পৌর বিএনপির প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে শহরের ডিভাইন সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। 

সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি এম এ  ছালাম। প্রধান অতিথির বক্তৃতা করেন  যশোর জেলা বিএনপির সভাপতি এ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু। বিশেষ অতিথির বক্তৃতা করেন  জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন।

সভায় উপস্থিত ছিলেন চৌগাছা-ঝিকরগাছা আসন থেকে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী নেতৃবৃন্দ, উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন ইউনিটের সভাপতি, সম্পাদকসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা।

“ধানের শীষ যাকেই দল মনোনয়ন দিক, আমরা সবাই ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করবো এবং তাকে বিজয়ী করবো।”তারা আরও বলেন, বিএনপির প্রতিটি কর্মীকে এখনই মাঠে নেমে সংগঠনকে শক্তিশালী করতে হবে, জনগণের আস্থা অর্জন করতে হবে এবং গণতন্ত্র পুনরুদ্ধারের এই আন্দোলনকে চূড়ান্ত  রূপ দিতে হবে।

অনুষ্ঠান প্রধান অতিথি সৈয়দ সাবেরুল হক সাবু বলেন,“চৌগাছা বিএনপি সবসময় ঐক্যবদ্ধ। নেতৃত্বের পরিবর্তন নয়, লক্ষ্য একটাই—গণতন্ত্রের পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনা।”

কিউএনবি/আয়শা/১৮ অক্টোবর ২০২৫,/রাত ৯:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit