সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১১:০৭ অপরাহ্ন

শেষ বিকেলে টাইগার শিবিরে স্বস্তি ফেরালেন হাসান

Reporter Name
  • Update Time : সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
  • ১০ Time View

স্পোর্টস ডেস্ক : ইনিংসের দ্বিতীয় বলেই উইকেট নিয়ে ভালো শুরু করেছিল বাংলাদেশ। কিন্তু দ্বিতীয় উইকেটে ২০২ রানের জুটিতে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় দক্ষিণ আফ্রিকা। অবশেষে সেই জুটি ভাঙেন মুমিনুল হক। এরপর সেঞ্চুরিয়ান অ্যাকারম্যান ও ম্যাথু ব্রিটকিকে দ্রুত ফেরান হাসান মাহমুদ। শেষ বিকেলে ১১ রানের ব্যবধানে ২ উইকেট নেন এই পেসার, তাতে কিছুটা হলেও স্বস্তি নিয়ে দিন শেষ করেছে টাইগাররা।

৫ রানে প্রথম উইকেট হারানোর পর রীতিমতো দেওয়াল হয়ে দাঁড়ান হামজা-অ্যাকারম্যান। গড়েন ডাবল সেঞ্চুরির জুটি। এরই মধ্যে ব্যাক্তিগত সেঞ্চুরিও তুলে নেন অ্যাকারম্যান। তিন অঙ্ক ছুঁতে মাত্র ১২৫ বল খেলেছেন। যেখানে ১৪টি বাউন্ডারি হাঁকিয়েছেন তিনি।

Marques Ackerman was exuberant after his century, South Africa vs Bangladesh, 1st Test, 2nd day, Johannesburg, November 16, 2026

সেঞ্চুরির পথেই এগোচ্ছিলেন আরেক ব্যাটার হামজাও। তবে তাকে ৮৩ রানে ফিরিয়েছেন মুমিনুল। ৪০ ওভারেরও বেশি সময় ধরে উইকেটহীন ছিল বাংলাদেশ। একধিকবার বোলিং পরিবর্তন করেও যখন উইকেটের দেখা পাচ্ছিলেন না নাজমুল হোসেন শান্ত, তখন বল তুলে দেন মুমিনুলের হাতে। এই পার্টটাইম বোলারই শেষ পর্যন্ত দুইশোর্ধ্ব রানের জুটি ভেঙেছেন। মুমিনুলের অফ স্টাম্পের বাইরের বলে উইকেটকিপারের হাতে ক্যাচ দেন হামজা।

কিউএনবি/আয়শা/১৬ নভেম্বর ২০২৬,/রাত ১০:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit