সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৮:৪৯ অপরাহ্ন
শিরোনাম

আয়ের হিসাবে রোনালদোর ধারেকাছেও নেই মেসি

Reporter Name
  • Update Time : সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
  • ১৫ Time View

স্পোর্টস ডেস্ক : বিশ্ব ফুটবলে মাঠের পারফরম্যান্সের পাশাপাশি তারকা খেলোয়াড়দের আয়ের হিসাব নিয়েও ভক্তদের আগ্রহ কম নয়। ক্লাব থেকে পাওয়া বেতন ও পারিশ্রমিকের দিক থেকে বিভিন্ন দেশের শীর্ষ ফুটবলারদের তালিকায় উঠে এসেছে পরিচিত বেশ কয়েকটি নাম। পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদো, আর্জেন্টাইন কিংবদন্তি লিওনেল মেসি কিংবা ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুস জুনিয়র—নিজ নিজ দেশের সর্বোচ্চ আয়কারী ফুটবলারদের তালিকায় রয়েছেন শীর্ষস্থানেই।

পর্তুগিজ ফুটবলারদের মধ্যে আয়ের হিসাবে সবার ওপরে রয়েছেন আল নাসরের ফরোয়ার্ড ক্রিশ্চিয়ানো রোনালদো। সৌদি আরবের ক্লাবটি থেকে বছরে প্রায় ২০ কোটি ৮৪ লাখ ইউরো পারিশ্রমিক পান ৪১ বছর বয়সি এই তারকা। শুধু পর্তুগিজদের মধ্যেই নয়, বিশ্ব ফুটবলেও সর্বোচ্চ বেতন পাওয়া খেলোয়াড় হিসেবে নিজের অবস্থান ধরে রেখেছেন তিনি।

অন্যদিকে আর্জেন্টাইন ফুটবলারদের মধ্যে সবচেয়ে বেশি আয় করেন ইন্টার মিয়ামির অধিনায়ক লিওনেল মেসি। যুক্তরাষ্ট্রের ক্লাবটিতে তার বার্ষিক আয় প্রায় ২ কোটি ১৭ লাখ ইউরো। তবে আয়ের দিক থেকে মেসির খুব কাছাকাছি রয়েছেন ম্যানচেস্টার সিটির মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ। তার বছরে আয় ২ কোটি ১৩ লাখ ইউরো। তালিকার পরের অবস্থানে রয়েছেন ইন্টার মিলানের স্ট্রাইকার লাউতারো মার্টিনেজ। তার বার্ষিক পারিশ্রমিক ১ কোটি ৬৭ লাখ ইউরো।

ট্রিবুনা ডটকমের প্রকাশিত তথ্য অনুযায়ী, বিশ্বের বিভিন্ন লিগে খেলা শীর্ষ ২০ জন আর্জেন্টাইন ফুটবলারের সম্মিলিত বার্ষিক আয় প্রায় ১৯ কোটি ২ লাখ ইউরো। যা দেশটির ফুটবলারদের বৈশ্বিক বাজারে আর্থিক অবস্থানের চিত্র তুলে ধরে।

ব্রাজিলিয়ান ফুটবলারদের মধ্যে আয়ের শীর্ষে রয়েছেন রিয়াল মাদ্রিদ ও জাতীয় দলের তারকা ভিনিসিয়ুস জুনিয়র। স্প্যানিশ ক্লাবটিতে বছরে প্রায় ৩ কোটি ১৩ লাখ ইউরো পারিশ্রমিক পান ২৬ বছর বয়সি এই উইঙ্গার। ফলে ব্রাজিলের সর্বোচ্চ আয়কারী ফুটবলার হিসেবে তালিকার শীর্ষে রয়েছেন তিনি।

ব্রাজিলিয়ানদের এই তালিকায় পরের অবস্থানগুলোতে রয়েছেন ক্যাসেমিরো ও গ্যাব্রিয়েল মার্টিনেল্লি। ক্যাসেমিরোর বার্ষিক আয় প্রায় ২ কোটি ১১ লাখ ইউরো। অন্যদিকে আল হিলালের উইঙ্গার মার্টিনেল্লি বছরে আয় করেন প্রায় ২ কোটি ৪ লাখ ইউরো।

 

 

কিউএনবি/আয়শা/১৬ নভেম্বর ২০২৬,/রাত ৮:৩২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit