সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন

খনি থেকে আনুষ্ঠানিক ভাবে কয়লা সরবরাহের উদ্বোধন 

মো আসাদুজ্জামান আসাদ, দিনাজপুর প্রতিনিধি ।
  • Update Time : সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
  • ১২ Time View
মো আসাদুজ্জামান আসাদ, দিনাজপুর প্রতিনিধি : দীর্ঘ ৮ বছর বন্ধ থাকার পর দিনাজপুর জেলার পার্বতীপুরের বড়পুকুরিয়া কয়লা খনি হতে আনুষ্ঠানিক ভাবে কয়লা সরবরাহ কার্যক্রম শুরু করা হয়েছে। আজ সোমবার (১৬ নভেম্বব) সকাল হতে এই কার্যক্রম শুরু হয়।

জানা গেছে,দরপত্র প্রক্রিয়ায় অংশগ্রহণকারী ক্রেতাগনের নিকট বড়পুকুরিয়া কয়লা খনি হতে কয়লা সরবরাহ কার্যক্রম শুরু করা হয়েছে। এই দরপত্র প্রক্রিয়ায় ৬৫০ জন ক্রেতা অংশ নেয়। অংশ গ্রহণকারী সকল ক্রেতাই আনুপাতিক হারে কয়লা পাবেন। এসময় বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানী লিমিটেড-এর সকল মহাব্যবস্থাপক ও সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীগনের উপস্থিতিতে ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মোঃ শাহ আলম কয়লা সরবরাহ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন।

নানামুখী প্রতিবন্ধকতা সমন্বয় ও সমাধানপূর্বক দীর্ঘ ৮ বছর বিরতির পর আবারও শুরু করা  হলো স্থানীয় কলকারখানায় কয়লা সরবরাহ। উল্লেখ যে,২০১৮ সাল থেকে স্হানীয় কলকারখানায় কয়লা সরবরাহ বন্ধ ছিল। বড়পুকুরিয়া কয়লা খনি’র জেনারেল ম্যানেজার (জিএম) খান মোঃ জাফর সাদিক এর সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

কিউএনবি/আয়শা/১৬ নভেম্বর ২০২৬,/সন্ধ্যা ৬:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit