মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১১:১০ অপরাহ্ন

আল্লাহর কাছে বান্দার দোয়ার গুরুত্ব অনন্য

Reporter Name
  • Update Time : সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
  • ৩৫ Time View

ডেস্ক নিউজ : আমাদের জীবন গুনাহতে ভরা। আমাদের উচিত বিনয় ও নম্রতার সঙ্গে মহান আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনার দোয়া করা। গুনাহ স্বীকার করে অনুতপ্ত হয়ে আকুতি ও কাতর হয়ে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে দোয়া করতে হবে। ইউসুফ (আ.) আল্লাহর কাছে দোয়া করেছিলেন এই বলে, ‘হে আমার রব, তুমি আমাকে রাষ্ট্রক্ষমতা দান করেছ, তুমি আমাকে স্বপ্নের ব্যাখ্যা শিক্ষা দিয়েছ, হে আসমানসমূহ ও জমিনের স্রষ্টা, দুনিয়া এবং আখেরাতে তুমিই আমার একমাত্র অভিভাবক, একজন অনুগত বান্দা হিসেবে তুমি আমার মৃত্যু দিও এবং পরকালে তুমি আমাকে নেককার মানুষের দলে শামিল কর (সুরা ইউসূফ, আয়াত ১০১)।’

আল্লাহ পবিত্র কোরআনে বলেন, ‘ইবরাহিম ও ইসমাইল যখন এই ঘরের ভিত্তি ওঠাচ্ছিল, (তখন তাঁরা আল্লাহর কাছে দোয়া করলেন) হে আমাদের রব, আমরা যে উদ্দেশ্যে এ ঘর নির্মাণ করেছি তা তুমি আমাদের কাছ থেকে কবুল কর, অবশ্যই তুমি সবকিছু জানো ও শুনো।

তারা আরও বলল, হে আমাদের রব আমাদের উভয়কে তুমি তোমার অনুগত মুসলিম বান্দা বানিয়ে দাও, হে মালিক, তুমি ইবাদতের আনুষ্ঠানিক নিয়মনীতিসমূহ আমাদের দেখিয়ে দাও এবং তুমি আমাদের ওপর দয়াপরবশ হও, অবশ্যই তুমি তওবা কবুলকারী ও পরম দয়ালু (সুরা বাকারা, আয়াত ১২৭-১২৮)।’

বান্দার জন্য সবচেয়ে সহজ ও কল্যাণকর দোয়া, ‘হে আমাদের রব, তুমি দুনিয়ায় আমাদের কল্যাণ দাও, কল্যাণ দাও পরকালেও এবং তুমি আমাদের জাহান্নামের আগুন থেকে বাঁচাও (সুরা বাকারা, আয়াত ২০১)।’ রসুল (সা.) বলেন, ‘আল্লাহর কাছে দোয়ার চেয়ে অধিক সম্মানজনক কোনো জিনিস নেই (তিরমিজি শরিফ)।’

আল্লাহর দরবারে পেশ করার জন্য দোয়া পবিত্র কোরআনে বর্ণিত হয়েছে, ‘হে আমাদের রব, তুমি আমাদের অপরাধসমূহ ক্ষমা করে দাও, আমাদের আমলনামা থেকে আমাদের গুনাহসমূহ মুছে দাও, তোমার নেক লোকদের সঙ্গে তুমি আমাদের মৃত্যু দান কর (সুরা আল ইমরান, আয়াত ১৯৩)।’ আয়াতটিতে যে আবেদন করা হয়েছে, তার মধ্যে আছে প্রথমত আমরা প্রতিনিয়ত অপরাধ করছি, গুনাহ করছি তার জন্য ক্ষমার আবেদন করা হয়েছে।

দ্বিতীয়ত আমাদের আমলনামায় যত গুনাহ রেকর্ড করা আছে, তা মুছে ফেলার কথা বলা হয়েছে এবং তৃতীয়ত নেককার ও সৎকর্মশীলদের সঙ্গে মৃত্যু দান করার জন্য আবেদন করা হয়েছে। সুবহানাল্লাহ। আয়াতে বলা হয়েছে, ‘হে আমাদের রব, তুমি তোমার নবী-রসুলদের মাধ্যমে যেসব পুরস্কারের প্রতিশ্রুতি আমাদের দিয়েছ তা তুমি আমাদের দান কর এবং কেয়ামতের দিন তুমি আমাদের অপমানিত কর না, নিশ্চয়ই তুমি ওয়াদার বরখেলাপ কর না (সুরা ইমরান, আয়াত ১৯৪)।’

♦ লেখক : ইসলামিক গবেষক

কিউএনবি/অনিমা/১৬ নভেম্বর ২০২৬,/রাত ১০:03

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit